Home » বারাসাতে মহরমের মিছিলে নাজিয়া ইলাহিকে নিয়ে বিতর্ক

বারাসাতে মহরমের মিছিলে নাজিয়া ইলাহিকে নিয়ে বিতর্ক

Oplus_131072

দীপ সেন, সময় কলকাতা , ২৬ জুন : বারাসাতে মহরমের মিছিলে বিতর্ক, বঙ্গের একদা সাড়া ফেলা বিজেপির সংখ্যালঘু মোর্চা (মাইনোরিটি উইং ) নেত্রীর বিরুদ্ধে  পোস্টার। নাজিয়া ইলাহী খানের ছবি সহ একাধিক পোস্টার নিয়ে হাজির হয় এক তরুণ এবং সেই পোস্টার ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে। পাশাপাশি, সেই পোস্টার প্রকাশ্য রাস্তায়  মাটিতে ফেলে তা পদদলিত করতে দেখা যায় তাকে । পোস্টারে লেখা ছিল, ”  ‘ব্লাসফেমি’ বা ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে পুলিশ নাজিয়া ইলাহী খানকে গ্রেফতার করেছিল।”  উত্তেজনা বৃদ্ধি পাওয়ার আগেই বারাসাত পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়ে যুবককে ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যায়। বারাসাতে মহরমের মিছিলের সংগঠকদের অন্যতম মাসুদ চৌধুরী জানান, এই তরুণকে তাঁরা চেনেন না এবং তাঁদের মহরমের মিছিলের সঙ্গে এই তরুণের কোনো যোগসূত্র নেই। উল্লেখ্য,২০২৪ সালের এই ঘটনায় নাজিয়া ইলাহী খানকে গ্রেফতার করা হলে তিনি অন্তর্বর্তীকালীন জামিন নিয়ে নেন।

About Post Author