Home » মৃত্যু বেড়ে ২৩৫, ভূকম্পে তছনছ ভেনেজুয়েলার ধ্বংসস্তূপে অসহায় জীবকুল

মৃত্যু বেড়ে ২৩৫, ভূকম্পে তছনছ ভেনেজুয়েলার ধ্বংসস্তূপে অসহায় জীবকুল

সময় কলকাতা ডেস্ক, ২৬ জুন : চরম বিপদের সময়,  দুঃসময়ে শত্রু মিত্র ভেদাভেদ থাকেনা। একে অন্যকে আঁকড়ে বাঁচতে চায়। অবলা জীবরাও বোঝে পরিস্থিতির গুরুত্ব এবং অসহায়তার কথা । বুধবার সন্ধ্যায় ভেনেজুয়েলার প্রবল ভূমিকম্পে মৃতের সংখ্যা ইতিমধ্যেই বেড়ে দাঁড়িয়েছে ২৩৫। উদ্ধারকার্য জারি।অন্তত ১১ হাজার মানুষ ভূমিকম্পের প্রাবল্যে ধ্বংসস্তূপে চাপা পড়ে রয়েছেন বা  নিখোঁজ থাকায়  আশঙ্কা বাড়ছে। মৃত্যু মিছিল কোথায় গিয়ে থামবে জানা নেই । ধ্বংসস্তূপে  প্রাণের সন্ধান চলছে। এরমধ্যে কুকুর এবং বেড়ালদের মত অহি-নকুল সম্পর্কের অবলা জীবদের একাত্ম হতে দেখা গিয়েছে মর্মস্পর্শী ছবিতে। ধ্বংসস্তূপে  দেখা গিয়েছে, কুকুর নিজের বুকে পরম মমত্ববোধে আশ্রয় দিয়েছে বিড়ালকে।তাঁরা প্রকৃতির রোষানলে একে অন্যকে আঁকড়ে বাঁচতে চাইছে। ভেদাভেদ নেই একবিন্দু। ভেনেজুয়েলার ধ্বংসস্তূপে অসহায় জীবকুল !

উল্লেখ্য, ভেনেজুয়েলায় ২৪ জুন ২০২৬, বুধবার সন্ধ্যায় রিখটার স্কেলে ৭.২ এবং ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী জোড়া ভূমিকম্পে এ পর্যন্ত কমপক্ষে ২৩৫ জনের মৃত্যু হয়েছে এবং ৪,৩০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন. মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে এই জোড়া কম্পনটি আঘাত হানে, যা ১৯০০ সালের পর গত ১২৫ বছরের ইতিহাসে দেশটির সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প।  দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছেন।

ভেনেজুয়েলা সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় ২৩৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত করলেও ধ্বংসস্তূপের নিচে আরও বহু মানুষ আটকে থাকায় এই সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে. মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) সতর্ক করেছে যে, এই বিপর্যয়ে শেষ পর্যন্ত মৃতের সংখ্যা ১০ হাজার বা তার বেশি ছাড়িয়ে যাওয়ার শঙ্কা রয়েছে। ভেনেজুয়েলার জাতীয় পরিষদের সভাপতি হোর্হে রদ্রিগেজ জানিয়েছেন, অন্তত ২৫০টি বহুতল ভবন পুরোপুরি ধসে পড়েছে বা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে উপকূলীয় শহর লা গুয়াইরা (La Guaira) এবং রাজধানী কারাকাসের আলতামিরা ও লস পালোস গ্রান্দেস এলাকায়। লা গুয়াইরায় একটি ১০ তলা হোটেল সম্পূর্ণ ধূলিসাৎ হয়ে গিয়েছে। মানুষের অসংখ্য প্রাণহানির পাশাপাশি  ভেনেজুয়েলার  বিধ্বংসী ভূমিকম্পে রাজধানী কারাকাস ও লা গুয়াইরাসহ বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় অসংখ্য গৃহপালিত পশু ও রাস্তার প্রাণী ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে। ভূমিকম্পের  সংকটে সাধারণত চিরশত্রু হিসেবে পরিচিত কুকুর এবং বিড়ালেরাও তাদের স্বভাবসুলভ দ্বন্দ্ব ভুলে এক নিরাপদ আশ্রয়ে শান্তভাবে সহাবস্থান করছে। আতঙ্ক এবং বিপদের মুখে তারা একে অপরের পাশে থেকে মানুষের মতোই এক অদ্ভুত সহমর্মিতা প্রদর্শন করছে, যা উদ্ধারকারীদেরও অবাক করেছে। ভেনেজুয়েলার ধ্বংসস্তূপে অসহায় জীবকুল জানে প্রকৃতির ধ্বংসলীলার সামনে তাদের একে অন্যকে জড়িয়ে বাঁচতে হবে!

আরও পড়ুন ইচ্ছে হলেই কি কোনও দেশকে আক্রমণ করতে পারে আমেরিকা? কে আছে ভেনেজুয়েলার পাশে? দেখুন প্রতিবাদের বহর!

ভেনেজুয়েলার ধ্বংসস্তূপে অসহায় জীবকুল  #ভেনেজুয়েলা # ভূমিকম্প

About Post Author