সময় কলকাতা ডেস্ক, ৬ জুলাই : সুখবর ছিল, হল কার্যকর। শিয়ালদা -বারাসাত শাখায় পথচলা শুরু করল এসি ট্রেন। সোমবার সকালে শিয়ালদা থেকে বারাসাতের উদ্দেশ্যে যাত্রা শুরু বাতানুকূল বা এসি ট্রেনের। উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন বিধায়ক বারাসাতের বিজেপি বিধায়ক শঙ্কর চ্যাটার্জী। একই দিনে বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখায় এসি ট্রেন পথচলা শুরু করছে।
উল্লেখ্য, ঘোষণা ছিল শিয়ালদহ থেকে বারাসত পর্যন্ত নতুন এসি লোকাল ট্রেন চালু করছে পূর্ব রেল। সোমবার, ৬ জুলাই থেকে ওই ট্রেন পথচলা শুরু করল এই শাখায় । আজ সকাল ১১ টা ২৯ মিনিটে বারাসাত স্টেশন থেকে ছাড়ে বারাসাত-শিয়ালদা নতুন এসি ট্রেন। রেল কর্তৃপক্ষ জানিয়েছেন, এ ছাড়াও বিভিন্ন শাখায় একাধিক গুরুত্বপূর্ণ লাইনে নতুন ট্রেন চালু করা হচ্ছে সোমবার থেকে।
রেলের তরফে জানানো হয়েছে, নতুন এসি লোকালটি শিয়ালদহ থেকে বারাসত পর্যন্ত যথাক্রমে বিধাননগর রোড, দমদম জংশন, দমদম ক্যান্টনমেন্ট, বিরাটি, মধ্যমগ্রামে থামবে। যথারীতি এই নতুন এসি ট্রেন চালু হওয়ায় খুশির হাওয়া যাত্রীদের মধ্যে। ভাড়া যদিও একটু বেশি, তবুও দাবদাহে স্বস্তির হাওয়া বয়ে নিয়ে আনল শিয়ালদা- বারাসাত রুটের এসি ট্রেন।।


More Stories
বারুইপুর কাণ্ডের প্রতিবাদে রাজপথে মমতা
বারুইপুর কাণ্ডে তথ্য-প্রমাণের ভিত্তিতে অপরাধী প্রমাণিত হলে সর্বোচ্চ ব্যবস্থা : সুকান্ত
“বাড়ি তালা দেওয়া যায়, হৃদয়ে তালা দেওয়া যায় না”- মমতার মাস্টারস্ট্রোক