সময় কলকাতা ডেস্ক, ৬ জুলাই : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বিশেষ স্মরণ অনুষ্ঠানে কলকাতায় পা দিয়ে ঝটিকা সফরের মাঝেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ১৫ মিনিটের জন্য কাটিয়ে গেলেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয়তম নায়ক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে। সম্প্রতি পদ্মশ্রী সম্মানে ভূষিত প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে কেন স্বরাষ্ট্রমন্ত্রী? প্রসঙ্গত প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে বিজেপির সম্পর্কের তাৎপর্য নিয়ে বেশ কিছুদিন ধরেই রয়েছে জল্পনা কল্পনা, যদিও এদিনের সাক্ষাৎকার পর্ব কে সৌজন্য সাক্ষাৎকার বলেই জানানো হয়েছে বিজেপির পক্ষ থেকে। উল্লেখ্য এদিন প্রসেনজিতের বাড়িতে অমিত শাহ এবং শুভেন্দু অধিকারী ছাড়াও উপস্থিত ছিলেন, বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, নিশীথ প্রামাণিত, লকেট চট্টোপাধ্যায় ও বিজেপির অন্যান্য নেতানেত্রীরা। বিজেপির পক্ষ থেকে লকেট চট্টোপাধ্যায় জানান, বাংলা ইন্ডাস্ট্রিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সবারই ভীষণ প্রিয়। সদ্য তিনি পদ্মশ্রী সম্মানও পেয়েছেন। অমিত শাহের সঙ্গে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের এই সাক্ষাৎ ছিল একেবারেই সৌজন্যমূলক। সিনেমা এবং বই নিয়ে কথা হয়েছে। তবে বিশেষ করে টলিউড ইন্ডাস্ট্রি নিয়ে কোনও কথা হয়নি। লকেটের এই বক্তব্যের মাঝেও চর্চা জারি।।
প্রসেনজিতের বাড়িতে অমিত শাহ


More Stories
বারুইপুর কাণ্ডের প্রতিবাদে রাজপথে মমতা
বঞ্চিত অন্নপূর্ণাদের বিক্ষোভে নড়ে চড়ে বসল প্রশাসন
আর্জেন্টিনা এখন টিএমসির মতো : দিলীপ ঘোষ