Home » শক্তিশালী দল গড়ছে মোহনবাগান, রেকর্ড অর্থে এলেন ছাঙতে

শক্তিশালী দল গড়ছে মোহনবাগান, রেকর্ড অর্থে এলেন ছাঙতে

Oplus_131072

সময় কলকাতা ডেস্ক, ১১ জুলাই : বিগত ফুটবল মরশুমে সেভাবে সাফল্য আসে নি। বড় বাজেটের টিম গড়েও আইএসএল হাতছাড়া হয়েছে, চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল কে হারাতে প্রায় প্রতি ম্যাচেই নাকানিচোবানি খেতে হয়েছে মোহনবাগান সুপার জায়েন্টকে। তাই এবার দলকে আরো শক্তিশালী করতে ও আরও তারকাখচিত করে তুলতে দলবদলের শুরু থেকেই ঝাঁপায় মোহনবাগান।  ইস্টবেঙ্গলের মাঝমাঠের প্রাণ ভোমরা মিগুয়েলকে দল বদলের শুরুতেই তুলে নেয় মোহনবাগান। জানা গিয়েছে, ইস্টবেঙ্গলের চেয়ে অন্তত ৩০ শতাংশ টাকা বেশি দিয়ে দুবছরের চুক্তিতে সই করায় মোহনবাগান। এবার তারা সই করিয়েছে মুম্বাই সিটি এফসি তথা দেশের মধ্যে আক্রমণভাগের অন্যতম খেলোয়াড় লালিয়ানজুয়ালা ছাঙতে -কে। শোনা যাচ্ছে, ৬কোটি টাকায় ( সূত্রমতে,৬. ২কোটি) তিন বছরের চুক্তিতে সবুজ মেরুনে সই করেছেন ছাঙতে যা ভারতীয় ফুটবলে রেকর্ড। এছাড়াও আগে থেকেই স্ট্রাইকার হিসেবে দলে  রয়েছেন অজি তারকা ম্যাকলারেন যার বিদেশি খেলোয়াড় হিসেবে ভারতের মার্কেট ভ্যালু সবচেয়ে বেশি। রক্ষণে তারকা খেলোয়াড়দের  মধ্যে ইতিমধ্যে অন্যতম অন্তর্ভুক্তি রাহুল ভেকের।এখন দেখার এবার মোহনবাগান আরও নতুন কাউকে সই করায় কিনা। ইতিমধ্যেই গত বছরের প্রায় অধিকাংশ প্লেয়ার কে ধরে রেখে মোহনবাগানে অত্যন্ত শক্তিশালী স্কোয়াড গড়ে তুলেছে।।

About Post Author