Home » কেভিন সিবেলের বদলে ইস্টবেঙ্গলে জাভি সিন্টেস?

কেভিন সিবেলের বদলে ইস্টবেঙ্গলে জাভি সিন্টেস?

Oplus_131072

সময় কলকাতা ডেস্ক, ১৪ জুলাই : সবকিছু ঠিকঠাক থাকলে লাল হলুদ রক্ষণভাগে কেভিন সিবেলে-র বদলে এই মরসুমে দেখা যেতে পারে স্পেনের প্রতিশ্রুতিসম্পন্ন তরুণ ফুটবলার জাভি সিন্টেসকে। তাঁর সঙ্গে ইস্টবেঙ্গলের কথাবার্তা প্রায় চূড়ান্ত।জাভি সিন্টেসের বয়স ২৪ এবং স্পেনের জাতীয় দলের হয়ে অনূর্ধ্ব ১৭, ১৮, ১৯- তিনটি স্তরেই খেলেছেন। স্প্যানিশ ক্লাব কর্দবা (Córdoba CF)-এর ডিফেন্ডার জাভি সিন্টেস (Xavi Sintes) এখনও অফিসিয়ালি ইস্টবেঙ্গল ক্লাবে সই করেননি, তবে তাঁর সাথে লাল-হলুদ ব্রিগেডের কথাবার্তা অনেক দূর এগিয়েছে। উল্লেখ্য, কর্দবা সিএফ লা লিগা 2 বা স্পেনের দ্বিতীয় সর্বোচ্চ লিগে খেলে থাকে এবং এই দলের হয়ে সিন্টেস ৬০টি ম্যাচ খেলেছেন গত দুই মরসুমে।২০২৬-২৭ আইএসএল (ISL) মরশুমের জন্য ইস্টবেঙ্গল তাদের রক্ষণভাগ মজবুত করতে এই ২৪ বছর বয়সী স্প্যানিশ ডিফেন্ডারকে আনার জন্য জোরদার চেষ্টা চালাচ্ছে। কোচ আন্তোনিও লোপেজ হাবাসের সবুজ সংকেত মেলার পর ক্লাব কর্তৃপক্ষ চুক্তি প্রায় পাকা করে এনেছে। আর্জেন্টাইন ডিফেন্ডার কেভিন সিবিলের (Kevin Sibille) জায়গায় জাভি সিন্টেসকে দলে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে ইস্টবেঙ্গলের।  ১.৯১ মিটার বা ৬ ফুট ৩ ইঞ্চি উচ্চতার এই ফুটবলার রিয়াল মাদ্রিদ কাস্তিয়া (Real Madrid Castilla) যা রিয়াল মাদ্রিদ বি নামেও পরিচিত এবং সেভিলা ‘বি’ (Sevilla B) দলের হয়ে খেলেছেন। তিনি মূলত সেন্টার-ব্যাক হিসেবে খেললেও ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবেও খেলতে পারেন। উচ্চতার জন্য এরিয়াল বলে তার দক্ষতা রয়েছে এবং তিনি ডিফেন্সিভ বল প্লেয়ার হিসেবেও পরিচিত ।সবকিছু ঠিকঠাক থাকলে আগামী কয়েকদিনের মধ্যে ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে তাঁর সইয়ের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা করা হতে পারে।।

#ইস্টবেঙ্গল

About Post Author