সময় কলকাতা ডেস্ক, ১৮ জুলাই : বিদায় স্যার গারফিল্ড সোবার্স। ১৯৮৩ সালে সুনীল গাভাস্কার যখন টেস্টে তাঁর সর্বাধিক ৮০৩২ রানের রেকর্ড ভেঙে ফেলেন, তার ১০ বছরের মধ্যেও তাঁর একটি ইনিংসে করা সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙা যায়নি।অবশেষে ১৯৯৪ সালে ব্রায়ান লারা তাঁর ৩৬ বছর ধরে রক্ষিত অপরাজিত ৩৬৫ রানের রেকর্ড ভেঙে দেন । তবুও গ্যারী সোবার্সের বহু রেকর্ড থেকে যাবে। এক ওভারে ছটি ছক্কা মারার রেকর্ড আজও অক্ষত। তাঁকে অনেকে স্পর্শ করতে পেরেছেন ভাঙতে পারেননি। সোবার্স এক জীবনে যা যা করেছেন ২২ গজের ক্রিকেটে তার জুড়ি নেই।
যেসময় ক্যারিবিয়ান ক্রিকেটের রমরমা শুরু হয় – তার ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল কার্যত গ্যারী সোবার্সের হাত ধরে। ৫৭ -র চেয়ে বেশি টেস্ট ব্যাটিং অ্যাভারেজ ছিল তাঁর। অসাধারণ ব্যাটসম্যান হওয়ার পাশাপাশি প্রকৃত অলরাউন্ডার ছিলেন তিনি, ৯৩ টি টেস্টে ২৩৫ টি উইকেট পেয়েছিলেন। সেদিক থেকে ধরলে সর্বকালের বিশ্ব ক্রিকেটে জ্যাক ক্যালিসকে একমাত্র তার সমগোত্রীয় ধরা যেতে পারে যদিও ক্যালিসের ব্যাটিং অ্যাভারেজ ছিল ৫৫- র একটু বেশি । সর্বোপরি তাঁদের সময়ের নিরিখে সোবার্স ছিলেন অনন্য। তাতে বিচার করতে হলে তার সময়ের ক্রিকেটের কথা মাথায় রাখতে হবে। ক্রিকেট খেলাকে একাধারে রাজসিক ও সাবলীল ভঙ্গিতে জনপ্রিয় করে তুলেছিলেন তিনি । এক অসামান্য ক্রিকেটার এবং অসামান্য মানুষ চলে গেলেন ৮৯ বছর বয়সে। রেখে গেলেন ভদ্রলোকের খেলা ক্রিকেটে তার অসামান্য কীর্তি।।
আরও পড়ুন গ্রিনল্যান্ডের ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন প্রধানমন্ত্রী নিলসেন
বিদায় স্যার গ্যারী সোবার্স #সোবার্স


More Stories
সরকারে বিশ্বাস রেখে বারুইপুরে সায়নী ফাঁসি চাইছেন
অভিযুক্তদের দড়ি বেঁধে ঘোরানো ওসিদের জেলে যেতে হবে, মহুয়া মৈত্রের বক্তব্যের আইনি ব্যাখ্যা কী?
দেবরাজের পরে এবার কে? পার্থ ভৌমিককে গ্রেফতারের ইঙ্গিত দিলেন কৌস্তভ