Home » ৩১ সালে সুদসমেত ফিরিয়ে দেব : বুলডোজারের পরে অভিষেকের হুঙ্কার

৩১ সালে সুদসমেত ফিরিয়ে দেব : বুলডোজারের পরে অভিষেকের হুঙ্কার

Oplus_131072

সময় কলকাতা ডেস্ক, ১৮ জুলাই : ” ক্ষমতা প্রদর্শন করতে গিয়ে, নিজের হাতে কত ক্ষমতা দেখাতে গিয়ে বুলডোজার চালানো হয়েছে….বেঁচে থাকলে যে আইনের যে ধারায় ইডি নিয়ে অত্যাচার করেছেন, সেই আইনের সেই ধারায় ৩১-য়ে সুদ সমেত ফিরিয়ে দেব, কথা দিয়ে গেলাম “- আমতলার কার্যালয়ে বুলডোজার অভিযানের প্রতিক্রিয়া হিসেবে হুঙ্কার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তাঁর আরও হুঁশিয়ারি সরকার বদলালে বিজেপির একটা পার্টি অফিসও থাকবে না। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমতলার কার্যালয়টি বিল্ডিং প্ল্যান বা নকশা অনুমোদন ছাড়া বেআইনিভাবে নির্মাণের অভিযোগে শনিবার সকালে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়।আমতলার এই পার্টি অফিস বা কার্যালয়টি লিপস অ্যান্ড বাউন্ডস সংস্থার সম্পত্তির ওপর নির্মিত বলে জানা গিয়েছে। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) ইতিমধ্যেই লিপস অ্যান্ড বাউন্ডসের শতকোটি টাকার সম্পত্তি ও ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ বা বাজেয়াপ্ত করেছে।

বুলডোজার অভিযানের পালটা প্রতিক্রিয়া হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন যে,সরকারি জমিতে যদি কার্যালয় করা হত তাহলে এই কার্যালয় ভাঙলে কিছু বলার ছিল না, কিন্তু এই কার্যালয়ের জমি বৈধভাবে  কেনা হয়েছে – নথিপত্র আদালতে জমা দেওয়া হবে, জানিয়েছেন তিনি। রাজনৈতিক প্রতিহিংসার জন্য তাঁর আমডাঙার কার্যালয়ে বুলডোজার অভিযান বলেই দাবি তাঁর। এই অভিযানে তৃণমূল আরও শক্তিশালী হবে বলে দাবি করেন তিনি । তাঁর অভিযোগ, বিজেপি কর্মীরা এই বুলডোজার অভিযানে তান্ডব লীলা চালিয়েছে।সব ভিডিও ফুটেজ তাঁর কাছে রয়েছে বলেই তিনি দাবি করেছেন। আইনি ব্যবস্থা নেবার পাশাপাশি সরকার বদলালে সব বিজেপি পার্টি অফিস কে ভেঙে ফেলার হুমকি তাঁর। অতঃপর হুঙ্কার দিয়ে শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকারকে হুমকি দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, প্রত্যেক ক্রিয়ার সমান বিপরীত প্রতিক্রিয়া আছে এটা যেন বিজেপি নেতারা ভুলে না যান!  বেঁচে থাকলে সবকিছু একই আইনে পাঁচ বছর পরে সুদ সমেত ফিরিয়ে দেবেন-অঙ্গীকার অভিষেকের।।

 

About Post Author