সময় কলকাতা ডেস্ক, ২৬ জুলাই : বারাসাত পুরসভার সদ্য প্রাক্তন চেয়ারম্যান সুনীল মুখার্জির বাড়িতে বিজেপি সমর্থকদের হামলা ও ভাঙচুর। যে বিজেপি এতদিন তাঁর পদত্যাগের দাবিতে সোচ্চার ছিল, তিনি পদত্যাগ করার কিছুদিন পরেই তাঁর বাড়িতে বিজেপি সমর্থকরাই হামলা চালায় রবিবার সকালে। হামলা চলাকালীন ছিল চিরাচরিত ডিম নিক্ষেপ। হামলাকারীরা নিজেদের বিজেপি কর্মী বলেই দাবি করেছেন। পাশাপাশি, বারাসাত ২৪ নম্বর ওয়ার্ডে সুনীল মুখার্জির বাড়িতে ভাঙচুর চালানোর পাশাপাশি এদিন বারাসাতের সুনীল মুখার্জী ঘনিষ্ঠ আরেক তৃণমূল নেতার বাড়িতেও ভাঙচুর চালানো হয় ।
প্রাক্তন চেয়ারম্যান সুনীল মুখার্জীর অভিযোগ, অশালীন ভাষায় তাঁকে গালিগালাজ সহ তাঁর বাড়িতে ভাঙচুর চালায় বিজেপি সমর্থকরা। ভেঙে যায় তাঁর বাড়ির জানলার কাঁচ ও আসবাবপত্র। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে আসতে হয় পুলিশকে। মোতায়েন করা হয়েছে পুলিশ।

পুলিশকে হামলাকারী তথা ডিম নিক্ষেপকারীরা নিজেদের বিজেপির সক্রিয় কর্মী-সমর্থক দাবি করে বলেছেন, প্রাক্তন চেয়ারম্যান দুর্নীতিগ্রস্ত তাই তিনি পদত্যাগ করেছেন, তবে পদত্যাগ করলেই তো আর কলঙ্ক মুছে ফেলা যায় না। ভাঙচুর চালানো বিজেপি সমর্থকরা অবশ্য কী চাইছেন তার উত্তর তাঁরা দিতে পারেননি। এ বিষয়ে বারাসাত সাংগঠনিক জেলার বিজেপি নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করতে চাইলেও তাদেরকে এদিন ফোনে পাওয়া যায়নি।পাশাপাশি, বারাসাতের বিজেপি বিধায়ক শঙ্কর চ্যাটার্জী অবশ্য এই ঘটনার নিন্দা করেছেন।।


More Stories
ফিফা বিশ্বকাপ ফাইনালে জিতবে কারা? ফুটবল তারকারা ও কোচেরা কি বলছেন?
৩১ সালে সুদসমেত ফিরিয়ে দেব : বুলডোজারের পরে অভিষেকের হুঙ্কার
বিদায় স্যার গ্যারী সোবার্স