Home » চোখের রায়, বিদেশযাত্রার অনুমতি

চোখের রায়, বিদেশযাত্রার অনুমতি

Oplus_131072

পুরন্দর চক্রবর্তী,সময় কলকাতা : দেশে নয়, বিদেশেই চোখের চিকিৎসা করাবেন তিনি, নাছোড়বান্দা ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দুবার  হাইকোর্টে এবং একবার সুপ্রিম কোর্টে তার আবেদন খারিজ হওয়ার পরেও হাল ছাড়েননি তিনি। অবশেষে মিলল অনুমতি। চোখের চিকিৎসার জন্য তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শর্তসাপেক্ষে ৩ সপ্তাহের জন্য বিদেশ যাওয়ার অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট।সোমবার প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের একটি বেঞ্চ এই নির্দেশ দেয়। আগামী সেপ্টেম্বর মাসে তিনি ৩ সপ্তাহের জন্য বিদেশে যেতে পারবেন। তবে, তাঁর বিদেশ যাত্রার সমস্ত খুঁটিনাটি ও ফ্লাইটের বিবরণ (Flight Details) তদন্তকারী সংস্থাকে জানাতে হবে।

উল্লেখ্য, ২০১৬ সালের এক সড়ক দুর্ঘটনায় অভিষেকের চোখে গুরুতর আঘাত লেগেছিল। সেই চিকিৎসার ধারাবাহিকতা বজায় রাখতেই তিনি আমেরিকার চিকিৎসকের কাছে যাওয়ার আবেদন জানিয়েছিলেন।সম্প্রতি(৫ আগস্ট ) কলকাতা হাইকোর্টের একক বেঞ্চ অভিষেকের আবেদন খারিজ করে। আদালত তাঁকে কলকাতার সরকারি হাসপাতাল SSKM-এর মেডিকেল বোর্ডের সামনে হাজির হওয়ার পরামর্শ দিয়েছিল। অভিষেকের আইনজীবীরা জানান, তিনি SSKM-এর বোর্ডে যেতে অনিচ্ছুক এবং যে মার্কিন চিকিৎসকের অধীনে তাঁর আগে দু’টি অস্ত্রোপচার হয়েছে, তাঁর কাছেই চিকিৎসা করাতে চান।রাজ্য ও তদন্তকারী সংস্থার আপত্তি তোলে।তদন্তকারী সংস্থা এবং রাজ্য পুলিশ তাঁর বিদেশ যাত্রার বিরোধিতা করে জানায়, তাঁর বিরুদ্ধে একাধিক মামলা চলায় তিনি দেশের বাইরে গেলে তদন্ত ব্যাহত হতে পারেহাইকোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ করে অভিষেক সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন এবং সর্বোচ্চ আদালতে আগেও চোখের চিকিৎসা করিয়ে দেশে ফিরেছেন সুতরাং তার দেশের ফিরে আসার বিষয় নিয়ে আশঙ্কার অবকাশ নেই। অতঃপর বেশ কিছু শর্ত আরোপ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাত্রার অনুমতি দিয়েছে। তাঁকে এই শর্তসাপেক্ষ স্বস্তি দেয়।।

About Post Author