Home » চোরের মায়ের বড় গলা – শর্বরীকে কটাক্ষ সৃজনের

চোরের মায়ের বড় গলা – শর্বরীকে কটাক্ষ সৃজনের

Oplus_131072

সময় কলকাতা ডেস্ক, ২০অগাস্ট : যাদবপুরের বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়ের  বাম নেতাদের দেওয়া হুমকির পরিপ্রেক্ষিতে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বৃহস্পতিবার যাদবপুরের বিজেপি বিধায়ক শর্বরী মুখোপাধ্যায় হাসপাতালে আহত এবিভিপি ছাত্রদের দেখতে যান। এরপর সংবাদমাধ্যমের সামনে ক্ষোভ উগরে দিয়ে তিনি বাম নেতা সৃজন ভট্টাচার্যকে লক্ষ্য করে কড়া হুঁশিয়ারি দেন। পাল্টা মুখ খুলেছেন বাম নেতৃত্ব। সৃজন ভট্টাচার্য যাবতীয় অভিযোগ উড়িয়ে  বল ফেলেছেন বিজেপি বিধায়কের কোর্টে। শর্বরী সৃজনকে খুঁজে বের করা হবে বলার পরিপ্রেক্ষিতে সৃজন বললেন, চোরের মায়ের বড় গলা  ।সব মিলিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয় ঘিরে উত্তাল রাজ্য -রাজনীতি।

এবিভিপির অভিযোগ, বামেদের হাতে নিগৃহীত হয়ে তাঁদের সংগঠনের ৬-৭ জন আহত। শর্বরী মুখোপাধ্যায় স্পষ্ট জানান, যাদবপুর ক্যাম্পাসের ভেতরে এই গুণ্ডামি ও রক্তপাতের উত্তর  সৃজন ভট্টাচার্যকে দিতে হবে। বামেদের অন্য নেতার পাশাপাশি আলাদা করেই সৃজনের নাম তিনি করেন। তিনি আক্রমণাত্মক সুরে বলেন যে, এই ধরণের ঘটনার পর বাম নেতাদের আর রেয়াত করা হবে না, প্রয়োজনে তাঁদের টেনে বার করা হবে।তিনি অভিযোগ করেন যাদবপুরকে দেশবিরোধীদের আখড়া বানানো হচ্ছে এবং সিসিটিভি ফুটেজ দেখলেই সব সত্য সামনে চলে আসবে।

সৃজন ভট্টাচার্য বুধবার রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রণক্ষেত্র হওয়ার  প্রসঙ্গে বলেছেন এসএফআই কোথাও ছিল না।  বাইরে থেকে দুষ্কৃতী এনে যাদবপুর অশান্ত করে তুলেছে এবিভিপি, অভিযোগ সৃজনের। ” চোরের মায়ের বড় গলা ” -শর্বরীকে কটাক্ষ করে সৃজন ভট্টাচার্জের মন্তব্য – এত ভয় থাকলে ঘোষণা ভোট ঘোষণা করুক।।

About Post Author