Home » পাকিস্তান বধ, ফিরবে কি ভারতীয় হকির স্বর্ণযুগ?

পাকিস্তান বধ, ফিরবে কি ভারতীয় হকির স্বর্ণযুগ?

পুরন্দর চক্রবর্তী,সময় কলকাতা : ভারতীয় হকির স্বর্ণযুগ কি ফিরে আসতে চলেছে?  বিশ্বকাপ হকিতে ভারতের পাকিস্তান বধের এই প্রশ্নই এখন বিবেচ্য।

ভারত বিশ্বকাপ হকি চ্যাম্পিয়ন হয়েছে মাত্র একবার। বিশ্বকাপ হকিতে সবচেয়ে বেশি সফল দেশ পাকিস্তান। তারা চারবার পুরুষদের হকি বিশ্বকাপে জয়ী হয়েছে। তবে ভারত এখনো বিশ্বের শীর্ষ দেশগুলির মধ্যে জায়গা করে নিলেও পাকিস্তানের হকিতে নিদারুণ খরা।এবারও ভারত বিশ্বকাপে পরবর্তী রাউন্ডে পৌঁছলেও ছিটকে গেল পাকিস্তান। ২০২৬ হকি বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৫-৩ গোলে হারিয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে দিয়েছে ভারত। এই দুর্দান্ত জয়ের মাধ্যমে ভারতীয় দল বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে নিজেদের জায়গা পাকা করে নিয়েছে। অন্যদিকে, এই হারের ফলে পাকিস্তান দলের বিশ্বকাপ অভিযান গ্রুপ পর্বেই শেষ হয়ে গেল।নেদারল্যান্ডসের আমস্টেলভিনের ওয়াগনার স্টেডিয়ামে বুধবার অনুষ্ঠিত ম্যাচে অধিনায়ক হরমনপ্রীত সিং সামনে থেকে নেতৃত্ব দিয়ে ম্যাচের ৫ম এবং ২১তম মিনিটে দুটি দুর্দান্ত গোল করেন। ফরোয়ার্ড অভিষেক তাঁর অসাধারণ স্টিক-ওয়ার্কের জাদু দেখিয়ে ১১তম এবং ২৪তম মিনিটে জোড়া গোল পান। ম্যাচের ৩৫তম মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে ভারতের হয়ে পঞ্চম গোলটি করেন হার্দিক। খেলার শুরুতেই তিন গোল খেয়ে গেলেও পাকিস্তান ম্যাচে ফেরার চেষ্টা করেছিল। পাকিস্তানের হয়ে হান্নান শাহিদ দুটি এবং সুফিয়ান খান একটি গোল করে ম্যাচে ফেরার চেষ্টা করলেও তা ম্যাচে ফেরার জন্য যথেষ্ট ছিল না। ভারত ৩টি ম্যাচের মধ্যে ২টি জিতে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান অর্জন করে পরের রাউন্ডে গিয়েছে।ওয়েলসকে ৮-২ গোলে উড়িয়ে দিয়ে গ্রুপের শীর্ষ স্থান দখল করে নেয় ইংল্যান্ড। দ্বিতীয় রাউন্ডে ভারত ও ইংল্যান্ডের সঙ্গে যোগ দেবে নেদারল্যান্ডস এবং আর্জেন্টিনা বা নিউজ়িল্যান্ডের মধ্যে একটি দল। আগামী ম্যাচগুলিতে ভারত কি করে এখন সেটাই দেখার।।

About Post Author