পুরন্দর চক্রবর্তী, সময় কলকাতা : চিনের চতুর্থ বাছাই জুটিকে ধরাশায়ী করলেন গায়ত্রী -ট্রিসা আর তার সাথেই গায়ত্রী গড়লেন ইতিহাস। ট্রিসা জলিকে সঙ্গী করে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের মহিলাদের ডাবলসের সেমিফাইনালে পৌঁছে গেলেন গায়ত্রী গোপীচাঁদ। ২০১৯ সালে ব্যাডমিন্টনে বিশ্ব চ্যাম্পিয়নশিপে পিভি সিন্ধুর পরে ইতিহাস করতে পারবেন কি গায়ত্রী?
১৭ বছর পরে ভারতে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ ফিরতেই ভারতের মেয়ে গায়ত্রী গোপীচাঁদ চমক দেখাচ্ছেন। প্রথম সেটে হারলেও দুর্দান্তভাবে লড়াইয়ে ফিরলেন তাঁরা । দ্বিতীয় এবং তৃতীয় সেট দখল করে জিয়া -স্যাঙ্গ জুটিকে তাঁরা হারিয়ে দিলেন। খেলার ফলাফল ১৬-২১, ২১-১৫, ২১-১৩। দুটি সেটে হাড্ডাহাড্ডি লড়াই হলেও তৃতীয় সেট শুরুর হতেই নিজেদের কর্তৃত্ব বিস্তার করতে শুরু করেন গায়ত্রী -ট্রিসা। একসময় ১৫-৬ ব্যবধানে এগিয়ে যান তারা। চিনা প্রতিপক্ষ লড়াইয়ে ফেরার চেষ্টা করলেও শেষ পর্যন্ত বাজিমাত করেন গায়ত্রীরা। উল্লেখ্য, গায়ত্রী গোপীচাঁদ হলেন ভারতের কিংবদন্তি ব্যাডমিন্টন তারকা পুলেল্লা গোপীচাঁদের কন্যা। তিনি ২০০১ সালে অল ইংল্যান্ড ওপেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে পুরুষদের সিঙ্গলস খেতাব জিতে ইতিহাস সৃষ্টি করেছিলেন, তাঁর মেয়ে গায়ত্রী এবার বিশ্ব চ্যাম্পিয়নশিপের মহিলাদের ডাবলসে ইতিহাস গড়ার দোরগোড়ায়। জ্বালা গুট্টা ও অশ্বিনী পুনপ্পার পরে গায়ত্রী তৃতীয় ভারতীয় মহিলা, যিনি ডাবলস জুটিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে পদক নিশ্চিত করেছেন। বিশ্ব চ্যাম্পিয়নশিপ সিঙ্গলসে পিভি সিন্ধুর একক কৃতিত্ব অবশ্যই স্মরণীয়।দিল্লিতে অনুষ্ঠিত ৩০তম বিডব্লিউএফ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের মহিলা ডবলস বিভাগে গায়ত্রী ইন্দিরা গান্ধী ইনডোর স্টেডিয়ামে ট্রিসা জলিকে সঙ্গে নিয়ে আরও বড় ইতিহাস গড়তে পারেন কিনা সেটাই দেখার। হন দুটি যুদ্ধ জয় করলেই গায়ত্রী গড়বেন ইতিহাস।।


More Stories
ভিনু মানকড় : ক্রিকেটের অবিস্মরণীয় নাম
মোহনবাগান জিতল, রবিবার ফাইনালে ডার্বি
বাবা পারেন নি, গায়ত্রী গোপীচাঁদ কি পারবেন?