সানি রায় ও পুরন্দর চক্রবর্তী,সময় কলকাতা : বাড়ির মেয়ে বিশ্বের মঞ্চে অবিশ্বাস্য কাণ্ড ঘটানোর পরে কয়েকদিন কেটে গেলেও ঘোর কাটছে না জলপাইগুড়ির ব্যানার্জি পরিবারের। ঘোর না কাটার-ই কথা যেখানে বিশ্ববাসীর তাক লেগে গেছে বাঙালি মেয়ের অভাবনীয় কৃতিত্বে। নিজের শরীরের ওজনের চেয়ে তিনগুণ ওজন তুলে রুপো জিতেছেন বঙ্গ তনয়া কেয়া ।
উল্লেখ্য, কেয়া ব্যানার্জী হলেন একজন উদীয়মান ভারতীয় পাওয়ারলিফটার (Powerlifter)। জলপাইগুড়ির মেয়ে কেয়া আন্তর্জাতিক ক্রীড়ামঞ্চে ভারতের নাম উজ্জ্বল করেছেন।দক্ষিণ আফ্রিকার সান সিটিতে আয়োজিত ২০২৬ আইপিএফ (IPF) ওয়ার্ল্ড সাব-জুনিয়র ও জুনিয়র ক্লাসিক পাওয়ারলিফটিং চ্যাম্পিয়নশিপে অসাধারণ পারফর্ম করে তিনি সম্প্রতি বিশ্বজুড়ে ভাইরালও হয়েছেন। ২১ বছর বয়সী এই বাঙালি কন্যা প্রতিযোগিতার জুনিয়র মহিলাদের ৪৭ কেজি বিভাগে অংশ নেন। ব্যক্তিগত ডেডলিফ্ট (Deadlift) ইভেন্টে তিনি ১৪০ কেজি ওজন তুলে রৌপ্য পদক (সিলভার) জয় করেন। সবচেয়ে অবিশ্বাস্য বিষয় হলো, প্রতিযোগিতার সময় কেয়ার নিজের শরীরের ওজন ছিল মাত্র ৪৫.৭০ কেজি। সোনা যিনি জিতেছেন তাঁর শারীরিক ওজন কেয়ার চেয়ে অনেকটাই বেশি। কারণ প্রতিযোগিতা ছিল ৪৭ কেজি বিভাগের।তাই কোনভাবেই কেয়ার রুপো জেতার কৃতিত্বে কালি লাগার উপায় নেই কারণ বিস্ময়করভাবে তিনি নিজের শরীরের ওজনের চেয়েও তিন গুণেরও বেশি ওজন তুলে এই ইতিহাস গড়েছেন। ডেডলিফ্টে ১৪০ কেজি তোলার পাশাপাশি তিনি ৯০ কেজি স্কোয়াট (Squat) এবং ৫০ কেজি বেঞ্চ প্রেস (Bench Press) সম্পন্ন করেন। সব মিলিয়ে মোট ২৮০ কেজি ওজন তুলে তিনি ওভারঅল বা সামগ্রিক প্রতিযোগিতায় পঞ্চম স্থান অধিকার করেন। কেয়া অবাক করেছেন,তাঁর গৌরবের সৌরভ উত্তরবঙ্গ ছাড়িয়ে এখন সারা ভারতে ও বিশ্বে ছড়িয়ে পড়েছে ।।


More Stories
এশিয়া কাপে ভারতের মেয়েরা কি জয়যাত্রা অব্যাহত রাখবে?
জেসুস এবার বার্সেলোনায়
ছয় বিদেশীতে মোহনবাগান প্রস্তুত, জেরবার ইস্টবেঙ্গল, কবে আসছেন এফিয়ং?