পুরন্দর চক্রবর্তী, ৫ সেপ্টেম্বর : বেশ কিছুদিন ধরেই ভারত খেলার মাঠে পাকিস্তানের উপরে সংশয়াতীতভাবে আধিপত্য বিস্তার করেছে। আরও একবার খেলার ময়দানে ভারত-পাক লড়াই,শনিবার ক্রিকেটের মহারণ।
মাঠে ময়দানে ভারত পাকিস্তান যুদ্ধ সে যেকোনো খেলায় এবং যেখানেই হোক তা কার্যত যুদ্ধ। দুবাইয়ে শনিবার রাতে এশিয়া কাপে মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তানের প্রমীলা বাহিনী। টি-টোয়েন্টি ফরম্যাটে হওয়া এশিয়া কাপে ভারত দুটি ম্যাচেই বড় ব্যবধানে যথাক্রমে থাইল্যান্ড ও হংকং কে হারিয়েছে এবং সেমিফাইনালে নিজেদের স্থান পাকা করে নিয়েছে । চমৎকার ফর্মে রয়েছেন ভারতের দুই ওপেনার স্মৃতি মানধানা এবং শেফালী ভার্মা। স্মৃতি শেষ ম্যাচে ৬৪ বলে ১২৪ রান করেছেন। বোলিংয়ে ক্রান্তি গৌড় সহ ভারতীয় পেসারদের পাশাপাশি অভিজ্ঞ স্পিনার দীপ্তি শর্মা বিপক্ষের ব্যাটসম্যানদের ক্রমাগত নাজেহাল করছেন। সাম্প্রতিক সময়ে পাকিস্তানের মহিলা দলের বিপক্ষে ভারতীয় মহিলা দলের রেকর্ড ঈর্ষণীয়। সব মিলিয়ে অ্যাডভান্টেজ টিম ইন্ডিয়া ।।
More Stories
অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপে ভারতের সামনে বিশাল রানের টার্গেট খাড়া করল পাকিস্তান
উরুগুয়ে হারিয়ে দিল মেসিহীন আর্জেন্টিনাকে
নিস্ফলা পাকিস্তান বনাম শ্রীলঙ্কা টেস্ট