পুরন্দর চক্রবর্তী, সময় কলকাতা ডেস্ক : ডুরান্ড ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলের কাছে ১-৪ গোলে পরাস্ত হয়ে সেই ম্যাচের বদলা নিতে মুখিয়ে মোহনবাগান। কলকাতা লিগের ম্যাচে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে মোহনবাগান সিদ্ধান্ত নিয়েছিল যে তারকাদের নামানো হবে। শুভাশীষ ঘোষ, সাহাল, মনবীর,লিস্টনদের তারা দস্তুত রাখছে। এছাড়াও রয়েছেন কিয়ান নাসিরি, সায়ন ব্যানার্জির মত জুনিয়র তারকা প্লেয়াররা। মোহনবাগান সূত্রে খবর, ৫ জন দেশীয় বাঙালি রাখার পাশাপাশি তারা সেরাদল নামাতেই চেষ্টা করবে যেখানে সিনিয়র প্লেয়াররা থাকবে। অন্যদিকে ইস্টবেঙ্গল প্রথমে সিনিয়র টিমের কাউকে নামাবে না ভাবলেও শেষ পর্যন্ত তারা প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছেন যে ফুটবলাররা খুব একটা সুযোগ পাচ্ছেন না, তাদের নামানো হতে পারে এই ম্যাচেএকইসঙ্গে । এই তালিকায় সাতজনের নাম রয়েছে। প্রথমে শুধুমাত্র চারজনের কথা ভাবা হলো পরে কোচ হাবাস আরো তিন জনকে খেলানোর অনুমতি দেন। কারণ চির প্রতিদ্বন্দ্বী সবুজ মেরুণকে টেক্কা দিতে চায় লাল হলুদ। এই সাতজন হলেন, বরিস সিং, নরেন্দ্র গেহলট, সৌভিক, আসিফ, ডেভিড, এডমুন্ড এনং সন্দীপ মান্ডি।।
মোহনবাগানকে টেক্কা দিতে ইস্টবেঙ্গলও নামাচ্ছে তারকাদের
Oplus_131072


More Stories
আবার ম্যাচের ভাগ্য নির্ধারক দশম জুটি,টি-টোয়েন্টির পরে একদিনের সিরিজও জিতে নিল ভারত
পাকিস্তানের কাছে হেরে হামজার বাংলাদেশের স্বপ্নভঙ্গ
রূপকথার ম্যাচে বদলা নিয়ে শেষ বলে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত