Home » ভারত জাপান মৈত্রী ক্রিকেট ম্যাচ

ভারত জাপান মৈত্রী ক্রিকেট ম্যাচ

সময় কলকাতা ডেস্ক : কূটনৈতিক সম্পর্ক মজবুত করার পাশাপাশি এশিয়ান গেমসে অংশ নেওয়ার আগেই  জাপানের আবহাওয়া বুঝে নিতে চাইছে টিম ইন্ডিয়া।

ঐতিহাসিক ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে ভারত ও জাপানের মধ্যে। ভারত ও জাপানের মধ্যকার কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্তি উদযাপন উপলক্ষে এই বিশেষ দ্বিপাক্ষিক ম্যাচের আয়োজন করা হয়েছে। ভারত ও জাপানের মধ্যে ঐতিহাসিক পুরুষ টি-টোয়েন্টি (T20I) ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে। ২২ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে জাপানের সানো আন্তর্জাতিক ক্রিকেট গ্রাউন্ডে (Sano International Cricket Ground) এই একমাত্র ম্যাচটি খেলা হবে। আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে এই প্রথমবার ভারত ও জাপান কোনো ফরম্যাটে একে অপরের মুখোমুখি হচ্ছে। ভারতীয় সময় (IST) সকাল ৯:৩০ মিনিটে ম্যাচটি শুরু হবে।এই ম্যাচটি ‘সুজুকি কাপ’ (Suzuki Cup) প্রতিযোগিতা হিসেবেই আয়োজিত হবে । এশিয়ান গেমস-এর আগে এই ম্যাচটি জাপানের আবহাওয়ায় ভারতীয় ক্রিকেট দলকে মানিয়ে নিতে সাহায্য করতে পারে বলেই বিশেষজ্ঞদের ধারণা।।

About Post Author