সময় কলকাতা, ৯ সেপ্টেম্বর : জয়ের দোরগোড়ায় পূর্বাঞ্চল। পূর্বাঞ্চলের ভারত বিজয় সময়ের অপেক্ষামাত্র।
দলীপ ট্রফি ফাইনালে পূর্বাঞ্চলের আধিপত্য কায়েম পুরোমাত্রায় ।২০২৬-২৭-এর দলীপ ট্রফির ফাইনালে চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে মুখোমুখি পূর্বাঞ্চল এবং দক্ষিনাঞ্চল। বুধবার ম্যাচের চতুর্থ দিনেও পূর্বাঞ্চল ম্যাচের ওপর তাদের নিয়ন্ত্রণ বজায় রেখেছে।
উল্লেখ্য, পূর্বাঞ্চলের অধিনায়ক ঈশান কিশান প্রথম ইনিংসে ২৭০ রানের এক অনবদ্য ইনিংস খেলে দলকে শক্ত ভিতের উপর দাঁড় করিয়ে দেন এবং পূর্বাঞ্চল তাদের প্রথম ইনিংস শেষ করে ৭০৮ রানে। ৭০৮ রানের পাহাড় অতিক্রম করা কার্যত অসম্ভব ছিল দক্ষিণাঞ্চলের পক্ষে। চতুর্থ দিনে ৩৩৬ রানে তারা অলআউট হয়ে যায়। দক্ষিণাঞ্চলের অধিনায়ক তিলক বর্মা ছাড়া কেউ সেভাবে প্রতিরোধ করতে পারেননি , তিলক বর্মা করেন ৯৯ রান। পূর্বাঞ্চলের হয়ে মুকেশ কুমার তিনটি এবং মোহাম্মদ সামি দুটি উইকেট পান।৩৭২ রানে এগিয়ে থাকলেও দক্ষিণাঞ্চলকে ফলো-অন করাতে নামান নি ঈশান কিষান। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে প্রাথমিক ধাক্কা সামলে নিজেদের জয় কার্যত নিশ্চিত করে ফেলেছে পূর্বাঞ্চল।।


More Stories
দুঃসময় কাটছে না, আবার হারের মুখে পাকিস্তান
জাপানে এশিয়ান গেমসের দামামা
হকিতে ভারতের মেয়েরা ১৯ গোল দিল পাকিস্তানকে