Home » অভিষেক পিএ সুমিতের ৮ দিনের সিআইডি হেফাজত

অভিষেক পিএ সুমিতের ৮ দিনের সিআইডি হেফাজত

Oplus_131072

সময় কলকাতা ডেস্ক, ১১ সেপ্টেম্বর : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের  আপ্ত সহায়ক সুমিত রায়ের উপর সিআইডি-র ফাঁস কি ক্রমেই চেপে বসছে? আদালতের রায়ে এবার সিআইডি ঘেরাটোপে অভিষেকের আপ্তসহায়ক। উল্লেখ্য শুক্রবার অভিষেকের আপ্ত-সহায়ক সুমিত রায়কে ৮ দিনের সিআইডি হেফাজতের নির্দেশ দিয়েছে মেদিনীপুর আদালত। শালবনি জমি দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে তাঁর আগাম জামিনের আবেদন খারিজ হওয়ার পর সিআইডি তাঁকে গ্রেপ্তার করে। এরপর মেদিনীপুর সিজিএম আদালতে পেশ করা হলে বিচারক তাঁকে আট দিনের সিআইডি হেফাজতের নির্দেশ দেন। এই মামলার পরবর্তী শুনানি আগামী ১৯ সেপ্টেম্বর নির্ধারিত হয়েছে। পূর্বে কলকাতা হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের নির্দেশে তিনি সাময়িক আইনি রক্ষাকবচ পেলেও এবং সিআইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেও, সুপ্রিম কোর্ট তাঁর আগাম জামিনের আবেদন খারিজ করতেই বৃহস্পতিবার সিআইডি ও এসটিএফ (STF) দল গঠন করে তাঁকে গ্রেপ্তার করে।।

About Post Author