পুরন্দর চক্রবর্তী, সময় কলকাতা : মার্কিন সংবাদমাধ্যম ও মার্কিন প্রেসিডেন্টের মধ্যে দ্বন্দ্ব চরমে। একদিকে,সংবাদ মাধ্যমগুলি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং সরকারি অনুষ্ঠানের প্রচার বয়কট করার পাশাপাশি আইনের রাস্তায় হেঁটেছে। অন্যদিকে, ডোনাল্ড ট্রাম্প মুখে বলছেন সংবাদমাধ্যমগুলো সবসময়ই প্রচারের স্বার্থে শেষ পর্যন্ত কভারেজ করে,তাই তিনি সংবাদমাধ্যমের বয়কট ও মামলা নিয়ে বিন্দুমাত্র ভাবিত নন। বাস্তব হল, সরকারি বক্তব্য জনসাধারণের কাছে তুলে ধরতে তাঁকে ট্রাম্প টিভি চালু করতে হয়েছে।
উল্লেখ্য, ইতিপূর্বেই যুক্তরাষ্ট্রের প্রধান প্রধান টেলিভিশন নেটওয়ার্ক ও সংবাদমাধ্যমগুলো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউস কভারেজ বয়কট করেছে। পাঁচটি প্রধান সংবাদ মাধ্যম সিবিএস (CBS), এবিসি (ABC), এনবিসি (NBC), ফক্স নিউজ (Fox News) এবং সিএনএন (CNN) যৌথভাবে হোয়াইট হাউসের সব ধরণের ‘পুল’ (Pool) কভারেজ বন্ধ করে দিয়েছে। বয়কটের কারণে হোয়াইট হাউসে রাষ্ট্রপতির সমস্ত ভিডিও শুটিং ও কভারেজ স্থগিত করা হয়। পাশাপাশি দ্য ওয়াশিংটন পোস্ট এবং অ্যাসোসিয়েটেড প্রেস (AP)-এর মতো শীর্ষস্থানীয় প্রিন্ট মিডিয়াগুলোও প্রেসিডেন্টের ছবি প্রকাশ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় । এই ঘটনার তাৎক্ষনিক প্রভাবও পড়েছে সোমবার থেকে। হোয়াইট হাউসের সাউথ লনে নতুন হেলিপ্যাড উদ্বোধনের সময় ট্রাম্প বক্তব্য রাখলেও কভারেজ বয়কটের কারণে সেখানে কোনো পুল মাইক্রোফোন বা ক্যামেরা ছিল না।উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট কর্তৃক কয়েকটি গণমাধ্যমের প্রবেশাধিকার নিষিদ্ধ করার প্রতিবাদে সংবাদমাধ্যমগুলো এই ঐতিহাসিক সংহতি ও যৌথ বয়কটের পদক্ষেপ নেয়। মূল ধারার গণমাধ্যমের এই বয়কটের মুখে ট্রাম্প প্রশাসন নাগরিকদের কাছে সরাসরি অফিসিয়াল সংবাদ ও লাইভ ভিডিও পৌঁছে দেওয়ার জন্য ২৪/৭ লাইভ স্ট্রিমিং প্ল্যাটফর্ম হিসেবে ‘ট্রাম্প টিভি’ বা নিজস্ব ডিজিটাল সম্প্রচার শুরু করেছে। ঘটনার সূত্রপাত হয় যখন সম্প্রতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন নেতিবাচক ও “মিথ্যা সংবাদ” প্রচারের অভিযোগ এনে সিএনএন (CNN), এমএস নাউ (MS NOW) এবং পলিটিকো (Politico)-র সাংবাদিকদের হোয়াইট হাউসে ঢোকা নিষিদ্ধ ঘোষণা করে এবং তাদের ডিজিটাল প্রেস ব্যাজ বা পাস কেড়ে নেয়। প্রশাসনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে নিষিদ্ধ হওয়া গণমাধ্যমগুলো ফেডারেল আদালতে মামলা দায়ের করেছে। তাদের অভিযোগ, সরকারের এই স্বৈরাচারী পদক্ষেপ মার্কিন সংবিধানের প্রথম সংশোধনীর (সংবাদপত্রের স্বাধীনতা) স্পষ্ট। ইতিমধ্যেই এই দ্বন্দ্ব আইনি রাস্তায় মিশেছে ।হোয়াইট হাউসে প্রবেশাধিকার হারানোর প্রতিবাদে ওই তিনটি সংবাদমাধ্যম (সিএনএন, এমএস নাও ও পলিটিকো) ওয়াশিংটনের ইউএস ডিস্ট্রিক্ট কোর্টে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে একটি ফেডারেল মামলা দায়ের করেছে।।


More Stories
রুদ্ধশ্বাস ম্যাচে মহামেডানকে হারিয়ে কলকাতা লিগ চ্যাম্পিয়ন মোহনবাগান
ফাইনালে ভারতের মেয়েদের সামনে শ্রীলঙ্কা
শুভমান গিল ২৭