সময় কলকাতা : দশজনে খেলেও কলকাতা লিগের শেষ ম্যাচ জিতে লিগ চ্যাম্পিয়ন হলো মোহনবাগান। বারাসাতের বিদ্যাসাগর ক্রীড়াঙ্গনে রুদ্ধশ্বাস উত্তেজনার ম্যাচে মহামেডানকে ৩-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হলো মোহনবাগান। খেলার প্রথমার্ধের ফল ছিল ১-১। প্রথমার্ধের ২৬ মিনিটে সাহালের গোলে মোহনবাগান এগিয়ে গেলেও ৪২ মিনিটে সমতা ফেরান রামসেঙ্গা। মোহনবাগানের গোলরক্ষক পেনাল্টি বক্সে ফাউল করায় দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে গোল পরিশোধ করেন মহিতোষ। ফাউল করায় মোহনবাগানের গোলরক্ষক দ্বিপ্রভাত কে লাল কার্ড দেখিয়ে বের করে দেওয়া হয়। এই সময় সায়নকে পরিবর্ত খেলোয়াড় হিসাবে নামানো হয়। খেলার রং বদলে যায় এতেই। পরপর দুটি গোল করে বাজিমাত করে মোহনবাগান। দ্বিতীয় গোলটি করেন সাহাল। জয়সূচক গোলটি করেন সায়ন ব্যানার্জি। এই ম্যাচ জিতে সুপার সিক্স তিন ম্যাচে ৭ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হল মোহনবাগান। ফলে ইস্টবেঙ্গল শেষ ম্যাচে বিপুল ব্যবধানে জয়লাভ করা সত্ত্বেও সেই খেলার জয় গুরুত্বহীন হয়ে যায়।।
রুদ্ধশ্বাস ম্যাচে মহামেডানকে হারিয়ে কলকাতা লিগ চ্যাম্পিয়ন মোহনবাগান


More Stories
ফাইনালে ভারতের মেয়েদের সামনে শ্রীলঙ্কা
শুভমান গিল ২৭
আকে লোবা কি ইস্টবেঙ্গলের সর্বকালের সবচেয়ে দামি প্লেয়ার?