পুরন্দর চক্রবর্তী, সময় কলকাতা : বক্সিং রিংয়ের সোনার মেয়ে লাভলিনা বরগোঁহাই। শুক্রবারছিল তাঁর ২৯ তম জন্মদিন। জন্মদিনে দেশকে উপহার দিলেন সোনা। এশিয়ান গেমস থেকে ভারতের জন্য সর্বোচ্চ সাফল্য এনে দিলেন তিনি।মেরি কম ছাড়া এরকম সাফল্য কেউ দেখাতে পারেনি।
সোনার মেয়ে লাভলিনার সাফল্য নতুন কিছু নয়।মেরি কমের পর তিনি দ্বিতীয় ভারতীয় মহিলা বক্সার যিনি অলিম্পিক পদক এবং বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা—দুই-ই অর্জন করেছিলেন। এবার এশিয়ান গেমসে সোনা জিতে তাক লাগিয়ে দিলেন। মহিলাদের ৭৫ কেজি বিভাগের ফাইনালে চিনের বাও জিয়ি-কে ৫-০ ব্যবধানে উড়িয়ে দিয়ে সোনা জেতেন লাভলিনা। সেমিফাইনালে তিনি কাজাখস্তানের নাতালিয়া বোগদানোভাকে ৩-২ ব্যবধানে হারিয়েছিলেন । উল্লেখ্য, আন্তর্জাতিক স্তরে এর আগেও একাধিক বার ভারতের নাম উজ্জ্বল করেছেন। তিনি ২০২০ টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ পদক এবং ২০২৩ বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে সোনা জিতে ইতিহাস গড়েন।।


More Stories
সেলিংয়ে ঐতিহাসিক রুপো
অনায়াসে ৪০৬, আর কত বড় টার্গেট চাই টিম ইন্ডিয়ার?
চমকে দিয়ে ভারতীয় ফুটবলাররা আটকে দিল বিশ্বকাপ খেলে আসা পানামাকে