সময় কলকাতা : নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ জিততে হলে ভারতের চাই ২২৬ রান। টসে জিতে নিউজিল্যান্ডকে ব্যাট করতে পাঠালে নিউজিল্যান্ড নির্ধারিত কুড়ি ওভারে তোলে চার উইকেটে ২২৫ রান। নিউজিল্যান্ডে ভারত পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে যার প্রথম ম্যাচে ভারতীয় বোলাররা কোনও দাগ রাখতে পারেন নি। অভিজ্ঞ ভুবনেশ্বর কুমার ও অনেকাংশেই ব্যর্থ বলা যেতে পারে। ভারতের কোন বোলারই ওভার পিছু ১০ রানের নিচে দেননি। সবচেয়ে বেশি রান দেন একমাত্র স্পিনার অক্ষর প্যাটেল। নিউজিল্যান্ডের হয়ে ব্যাট হাতে সবচেয়ে সফল গ্লেন ফিলিপস। তিনি ৪০ বল খেলে ৮২ রানে অপরাজিত থাকেন।
ভারতের জিততে চাই ২২৬ রান


More Stories
জন্মদিনে সোনার মেয়ে লাভলিনার সাফল্য
সেলিংয়ে ঐতিহাসিক রুপো
অনায়াসে ৪০৬, আর কত বড় টার্গেট চাই টিম ইন্ডিয়ার?