Home » রুদ্ধশ্বাস ম্যাচে ভারত হারালো নিউজিল্যান্ডকে

রুদ্ধশ্বাস ম্যাচে ভারত হারালো নিউজিল্যান্ডকে

সময় কলকাতা ডেস্ক :

নিউজিল্যান্ড সফরের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে জয় পেল ভারত। রুদ্ধশ্বাস ম্যাচে ভারত দুই বল বাকি থাকতে চার উইকেটে হারিয়ে দিল নিউজিল্যান্ডকে। ১৯ ওভার ৪ বলে ৬ উইকেটে ২৩০ রান করে জয় তুলে নেয় ভারত। পাওয়ার প্লে-তে ওপেনিং জুটি বিধ্বংসী হয়ে ৫ ওভার ৫ বলে ৯৩ রান করে জয়ের ভিত গড়ে দেয়। সঞ্জু স্যামসন ৬৭ ও অভিষেক শর্মা ২৯ রান করেন। নমন ধীর ১৫ বলে ৪২ করে অপরাজিত থেকে যান। শেষ তিন বলে দরকার ছিল দুই রান।ম্যাট হেনরির বলে ছয় মেরে জয় ছিনিয়ে আনেন নমন। এর আগে টসে জিতে নিউজিল্যান্ডকে ব্যাট করতে পাঠালে নিউজিল্যান্ড নির্ধারিত কুড়ি ওভারে তোলে চার উইকেটে ২২৫ রান। নিউজিল্যান্ডে ভারত পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে যার প্রথম ম্যাচে ভারতীয় বোলাররা কোনও দাগ রাখতে পারেন নি। অভিজ্ঞ ভুবনেশ্বর কুমার ও অনেকাংশেই ব্যর্থ বলা যেতে পারে। ভারতের কোন বোলারই ওভার পিছু ১০ রানের নিচে দেননি। সবচেয়ে বেশি রান দেন একমাত্র স্পিনার অক্ষর প্যাটেল। নিউজিল্যান্ডের হয়ে ব্যাট হাতে সবচেয়ে সফল গ্লেন ফিলিপস। তিনি ৪০ বল খেলে ৮২ রানে অপরাজিত থাকেন। ২২৬ রানের টার্গেট সফল ভাবে তাড়া করে ভারত বুঝিয়ে দিল কেন টি টোয়েন্টি ক্রিকেটের তারা বিশ্ব চ্যাম্পিয়ন।।

About Post Author