সময় কলকাতা, ৯ নভেম্বর :
এবার রায়গঞ্জে খুন ধর্ষণের ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এনকাউন্টার করে হত্যা করা হলো মূল অভিযুক্তকে। উত্তরবঙ্গের রায়গঞ্জে পুলিশের এনকাউন্টারে নিহত হয়েছে প্রধান অভিযুক্ত দিলীপ রায়।
গত ৩ নভেম্বর (২০২৬) বাড়ি থেকে সাইকেল নিয়ে বের হওয়ার পর থেকে ১২ বছরের এক নাবালিকা নিখোঁজ ছিল। এরপর ৫ নভেম্বর কুলিক নদীর কাছের একটি জঙ্গল থেকে তার পচাগলা দেহ উদ্ধার হয়। পরিবারের পক্ষ থেকে ধর্ষণ করে খুনের অভিযোগ দায়ের করা হয়।
অভিযুক্তের খোঁজে চলছিল তল্লাশি। চার দিন ধরে প্রধান অভিযুক্ত দিলীপ রায়ের খোঁজ চালাচ্ছিল পুলিশ। রবিবার (৮ নভেম্বর) গভীর রাতে ও সোমবার ভোরে (প্রায় সাড়ে ৩টে নাগাদ) রায়গঞ্জের গৌরী গ্রাম পঞ্চায়েত এলাকায় দিলীপের লুকিয়ে থাকার খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। পুলিশকে দেখে সে বিহার সীমানার দিকে পালানোর চেষ্টা করে এবং পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। জবাবে আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। গুলিতে জখম হন দিলীপ রায়। তাকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি ৯ এমএম পিস্তল উদ্ধার হয়েছে বলে জানা গেছে।
রাজ্যে সাম্প্রতিক সময়ে এটি চতুর্থ পুলিশি এনকাউন্টারের ঘটনা। এর আগে বারুইপুর, গাইঘাটা এবং সামশেরগঞ্জে একই ধরনের এনকাউন্টারের ঘটনা ঘটলেও ঘটনাটি নারী ঘটিত অপরাধ জনিত এনকাউন্টার নয়। সে দিক দিয়ে দেখলে রায়গঞ্জের এনকাউন্টার ধর্ষণের সঙ্গে সম্পৃক্ত থাকা চতুর্থ ইনকাউন্টার।


More Stories
বিজেপি নেত্রীকে পদাঘাত বা সাংবাদিককে জেলে পাঠানো আরশাদ উজ জামানকে তোলা হল আদালতে, কে এই আরশাদ?
চন্দ্রনাথ খুনের পেছনে ভাইপো গ্যাং : শুভেন্দু
আশীষ বন্দ্যোপাধ্যায়ের “আত্মহত্যায় ইন্ধন” যোগানোর গুরুতর অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে