Home » চন্দ্রনাথ খুনের পেছনে ভাইপো গ্যাং : শুভেন্দু

চন্দ্রনাথ খুনের পেছনে ভাইপো গ্যাং : শুভেন্দু

Oplus_131072

সময় কলকাতা ডেস্ক, ১৫ সেপ্টেম্বর : শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথের খুনের সঙ্গে যোগসূত্র রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, সিবিআই তথ্যে এমনটাই প্রকাশ পেয়েছে দাবি মুখ্যমন্ত্রীর । খুনের পেছনে রয়েছে অভিষেকের গ্যাং।  উল্লেখ্য,  নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে চন্দ্রনাথের মাকে বিজেপি প্রার্থী করার পরেই সংবাদ মাধ্যমের সামনে  শুভেন্দু অধিকারীর তাৎপর্যপূর্ণ মন্তব্য।

ভোটের ফল প্রকাশের ঠিক পর পরই মধ্যমগ্রামে রাস্তার উপরে খুন হয়ে গিয়েছিলেন শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ। এবার সেই খুনের প্রসঙ্গে সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যোগসূত্র টানলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। “এটাতে ভাইপোর গ্যাংরা যুক্ত আছে, ” মঙ্গলবার বলেছেন মুখ্যমন্ত্রী। তিনি এও বলেছেন, এতে সুপারি দেওয়া হয়েছিল এবং প্রায় দু কোটি টাকার লেনদেন হয়েছিল খুন করানোর জন্য । শুভেন্দু বলেছেন,  সিবিআই তদন্তে আস্তে আস্তে সব কিছুই জানা যাচ্ছে। তিনি এও জানান, তদন্তের স্বার্থে তিনি আর বেশিকিছু এখন বলছেন না তবে তাঁরা বিষয়টির শেষ দেখে ছাড়বেন।।

About Post Author