Home » অসমে ট্রেন দুর্ঘটনা, ক্ষয়ক্ষতির খতিয়ান

অসমে ট্রেন দুর্ঘটনা, ক্ষয়ক্ষতির খতিয়ান

Oplus_131072

সময় কলকাতা : সাত সকালেই ট্রেন দুর্ঘটনা আসামের গুয়াহাটির কাছে দিগারু স্টেশনে কলকাতা-সাইরাং এক্সপ্রেস (Kolkata–Sairang Express)-এর ইঞ্জিনসহ ৬টি কোচ লাইনচ্যুত হওয়ার ঘটনায় বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। বুধবার সকাল ৬টা ৫৪ মিনিট নাগাদ।আসামের কামরূপ (মেট্রোপলিটন) জেলার দিগারু রেলওয়ে স্টেশন যা কিনা গুয়াহাটি থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে, সেখানে দুর্ঘটনাটি ঘটে।
উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে (NFR) কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এই দুর্ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন এবং তাঁদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। ঘটনাস্থলে উচ্চপদস্থ রেলকর্তারা পৌঁছান এবং আটকে পড়া যাত্রীদের বিকল্প ট্রেনের মাধ্যমে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। লাইন পরিষ্কার করতে এবং উদ্ধারকাজের জন্য রিলিফ ট্রেন পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।।

About Post Author