Home » নিউজিল্যান্ডে ভরাডুবি ভারতের

নিউজিল্যান্ডে ভরাডুবি ভারতের

Oplus_131072

সময় কলকাতা :  ফুটবলের পরে এবার ক্রিকেটেও।ভারত নিউজিল্যান্ডের চতুর্থ একদিনের আন্তর্জাতিক ম্যাচেঅধিনায়ক শুভমান গিল ছিলেন না। ছিলেন না চলতি সিরিজের ভারতের অন্যতম সফল বোলার অনুসূল কম্বোজ। তবুও বিরাট, রোহিত, ঈশান ছিলেন। ছিলেন অধিনায়কত্বের দায়িত্ব পাওয়া শ্রেয়াস আয়ার। তবুও চতুর্থ একদিনের ম্যাচে ২৪৪ রানে ভারতকে হারিয়ে দিল নিউজিল্যান্ড। প্রথমে ব্যাট করে ৩৩৩ রানের পঞ্চাশ ওভারে অলআউট হয় নিউজিল্যান্ড। ওপেনার উইল ইয়ং ১২৫ রান করেন। পাল্টা ব্যাট করতে নেমে ম্যাট হেনরির বোলিংয়ের সামনে ভেঙে পড়ে ভারতীয় ব্যাটিং লাইন আপ। প্রথম বলেই আউট হন রোহিত শর্মা। হেনরির প্রথম ওভারে রোহিতের পরে বিরাট কোহলি ও শ্রেয়াস ইয়ার ফিরে যান। কার্যত এখানেই খেলা শেষ হয়ে যায়। সামান্য প্রতিরোধ গড়ে তুলেছিলেন ঈশান কিষান ও অক্ষর প্যাটেল। তাঁরা পরপর ফিরে যেতেই ভারতীয় ইনিংস ৮৯ রানে শেষ হয়ে যায়। ম্যাট হেনরি ২৭ রানে ৬ উইকেট পান। এই ম্যাচ হারলেও ভারত এখনো চলতি সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে।।

About Post Author