পুরন্দর চক্রবর্তী : রাজ্যে আবার এনকাউন্টার।পশ্চিমবঙ্গে সম্প্রতি শান্তিনিকেতনের লায়েক বাজারে পুলিশ কনস্টেবল বিশ্বজিৎ দাসকে গুলি করার ঘটনায় মূল অভিযুক্ত রতন শেখকে এনকাউন্টারে খতম করেছে পুলিশ। এটি বর্তমান রাজ্য সরকারের আমলে তথা পালাবদলের পর সংঘটিত পঞ্চম এনকাউন্টার।সূত্রের খবর, শান্তিনিকেতন থানার কনস্টেবল বিশ্বজিৎ দাসকে গুলি করার ৪৮ ঘণ্টার মধ্যে এনকাউন্টারে নিহত হয় রতন শেখ। বীরভূমের নানুরের সাওঁতা গ্রামের বাসিন্দা রতনের বিরুদ্ধে এর আগেও একাধিক অপরাধমূলক মামলা ছিল এবং পুজোর সময় জামিনে মুক্ত হয়েছিল সে। সূত্রের আরও খবর তার বিরুদ্ধে ৩৬ টি অপরাধমূলক মামলা ছিল।প্রসঙ্গত,শনিবার রাতে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে আহত পুলিশকর্মী বিশ্বজিৎ দাসকে দেখতে যান খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দেড় দিন যেতেই এনকাউন্টারে খতম হয়ে গেল রতন শেখ। দুপুরে রতন শেখ পুলিশের জালে ওঠে বলে জানা গিয়েছে।
আবার এনকাউন্টার, পালাবদলের রাজ্যে পঞ্চম


More Stories
পানিহাটির বিজেপি কর্মীর মৃত্যুর জন্য দায়ী কারা? অভিযোগ কাদের দিকে?
শিশুশিল্পীদের প্রণাম করে পুলিশের হার্দিক বার্তা বানারহাটে
প্রয়াত মমতা সঙ্গী মন্ত্রী উজ্জ্বল