Home » পানিহাটির বিজেপি কর্মীর মৃত্যুর জন্য দায়ী কারা? অভিযোগ কাদের দিকে?

পানিহাটির বিজেপি কর্মীর মৃত্যুর জন্য দায়ী কারা? অভিযোগ কাদের দিকে?

সময় কলকাতা, ১৫ নভেম্বর : মারধরের প্রতিবাদ করতে গিয়ে সংঘর্ষে জড়িয়ে মৃত্যু বিজেপি কর্মীর। কারা মৃত্যুর জন্য দায়ী। পারিবারিক সূত্র এবং ঘনিষ্ঠ মহল প্রাপ্ত তথ্যে উত্তর ২৪ পরগনার পানিহাটিতে বিজেপি কর্মী অরূপ সাহার মৃত্যুর পেছনে মূলত দলেরই একাংশ এবং তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে যোগ দেওয়া কর্মীদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।

প্রসঙ্গত,১৪ নভেম্বর রাতে পানিহাটির ১৪ নম্বর ওয়ার্ডের রেল সাইডিং বাজার এলাকায় এক ব্যবসায়ীকে মারধরের প্রতিবাদ করতে গিয়ে এই সংঘর্ষের সূত্রপাত হয়। রবিবার সকালে সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অরূপ সাহার মৃত্যু হয়।

এই খুনে যাঁদের বিরুদ্ধে আপাতত মূল অভিযোগ উঠেছে তাঁরা যুব মোর্চা সভাপতি ও স্থানীয় নেতৃত্বর সঙ্গে যুক্ত । নিহতের স্ত্রী ও পানিহাটি ১ নম্বর মণ্ডলের বিজেপি সম্পাদক রুমা সাহা এবং স্থানীয় বিধায়ক রত্না দেবনাথ এই ঘটনায় পানিহাটি ১ নম্বর মণ্ডলের বিজেপি যুব মোর্চার সভাপতি রাজদীপ দাস এবং ১৪ নম্বর ওয়ার্ডের সুজিত কুমার বিশ্বাস ওরফে ননীর বিরুদ্ধে সরাসরি অভিযোগ এনেছেন। এ ছাড়া রাজা তহসিলদার ও পায়েল নামে আরও দুজনের নাম অভিযোগে উঠে এসেছে। তবে বিজেপির দলীয় সংঘর্ষ ও দলের লোকেদের সঙ্গে সংঘাতে বিজেপি কর্মীর মৃত্যু কিনা তা প্রশাসনিকভাবে নিশ্চিত করা হয়নি।।

About Post Author