Home » বিজেপি নেতার “দাদাগিরি”র অডিও ভাইরাল , সময় কি সত্যি বদলেছে?

বিজেপি নেতার “দাদাগিরি”র অডিও ভাইরাল , সময় কি সত্যি বদলেছে?

সানি রায় , সময় কলকাতা : শাসনকাল পাল্টেছে, পালাবদলের পরেও রাজনৈতিক প্রভাবশালীদের প্রভাব কমার ইঙ্গিত নেই। রিসর্টের জমি নিয়ে বিবাদ দেখা দিতেই রিসর্ট মালিককে ফোনে হুমকি দেওয়ার অভিযোগ বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক বাপি গোস্বামীর বিরুদ্ধে। সম্প্রতি বাপি গোস্বামী ও রিসর্ট মালিক জিয়াউর রহমানের একটি টেলিফোন কথোপকথনের অডিও প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র চর্চা। অডিওতে জমির মালিকানা ও বৈধতা নিয়ে জিয়াউর রহমানকে একাধিক প্রশ্ন করতে শোনা যায় বাপি গোস্বামীকে। অভিযোগ, এক হিন্দু মহিলার সম্পত্তি প্রতারণার মাধ্যমে দখল করা হয়েছে বলে দাবি করেন তিনি। যদিও জিয়াউর রহমানের বক্তব্য, সম্পূর্ণ আইন মেনেই তিনি সম্পত্তি কিনেছেন এবং বিষয়টি নিয়ে আদালতে মামলা চলছে। তবে কথোপকথনের একাধিক অংশে বাপি গোস্বামীকে কড়া ভাষায় হুঁশিয়ারি দিতে শোনা যায়। এমনকী বিভিন্ন ভুক্তভোগীদের উপমা টানতেও ভোলেন নি । কয়েক মাস জেলে থাকার পরিস্থিতি তৈরি করে দেবেন, এরকম কথাও বলতে শোনা যায় অডিওতে। জিয়াউর রহমানের বারংবার  দাবি করেছেন , আইনি পথেই সমস্যার সমাধান হওয়া উচিত। অডিওর সত্যতা যাচাই করতে সময় কলকাতার তরফে ফোন করা হলে, কথোপকথনের বিষয়টি স্বীকার করেন রিসর্ট মালিক জিয়াউর রহমান। রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন বিতর্ক। তবে বাপি গোস্বামী যে বিজেপি আমলে হুমকি হুশিয়ারি দেওয়ার ক্ষেত্রে উত্তরবঙ্গের অনুব্রত মণ্ডল হয়ে উঠছেন, সেরকম অভিযোগ উঠে আসছে। এ বিষয়ে বাপি গোস্বামী নিজে সময় কলকাতার প্রতিনিধিকে বলেন, ধর্মীয় ও আর্থিকভাবে বেআইনি কাজ ও প্রতারণা করেছেন রিসর্ট মালিক। তিনি একথাও বলেন, ” আইনের পথেই ওকে জেলের ভাত খাওয়াবো। “

About Post Author