সময় কলকাতা স্পোর্টস ডেস্ক : সীমান্তে গোলাগুলি নয়, তবুও যুদ্ধ। ক্রিকেট ময়দানেই বদলা নিল এবার ভারতের মহিলা ক্রিকেটাররা। দুবাই থেকে মাউন্ট মাউনগানুই,চারমাস সময়ের ব্যবধান। বিরাট বাহিনীর ও ভারতীয় পুরুষদের টি টোয়ন্টি তথা সীমিত ওভারের বিশ্বকাপ ক্রিকেটে প্রথমবার পরাজয়ের মধুর প্রতিশোধ নিল মিতালী রাজের দল।নিউজিল্যান্ডের মাটিতে সম্মানের যুদ্ধে ১০৭ জয় পেল ভারত।

কূটনীতির ক্ষেত্র থেকে ক্রিকেট মাঠ যতই দূরে থাকুক, দ্বিপাক্ষিক সম্পর্কের আঁচ মাঠে এসে পড়েই। ক্রিকেট মাঠে পাকিস্তানের সাথে সম্পর্ক বহাল থাকা নিয়ে এর আগে একাধিকবার ভারত তার আপত্তির কথা তুলেছে। স্বয়ং নরেন্দ্র মোদী এবিষয়ে একাধিকবার সরব হলেও কুটনৈতিক কারণে ভারতকে মেনে নিতে হয়েছে সীমিত ওভারের ক্রিকেটে অংশ নেওয়ার বিষয়।ক্রিকেট মাঠেও ভারতকে লড়াই করতে হয়েছে পাকিস্তানের সঙ্গে।সাম্প্রতিক কালে দু দেশের সম্পর্কে অবনতি হওয়ায় সম্মানের যুদ্ধের তাৎপর্য বেড়েছে। তথাপি গত বছর পর্যন্ত বিশ্বকাপে কখনও ভারতীয় পুরুষ বা মহিলা দল পাকিস্তানের কাছে নতিস্বীকার করে নি।প্রথম পরাজয় এসেছে চার মাস আগে। যে ম্যাচটি সম্মানের লড়াই মনে করা হয়েছে সেখানে হারতে হয়েছে ভারতকে। এবার মহিলা ক্রিকেট দল নিল বদলা। ভারতীয় মহিলা ক্রিকেট দল নিজেদের জয়ের রেকর্ড অক্ষত শুধু রাখে নি, ভারতীয়দের ক্ষত উপশম করেছে রবিবার।

রবিবার মহিলা ক্রিকেট বিশ্বকাপের ভারত-পাক ম্যাচে শুরুর দিকে ছ উইকেট হারিয়ে কোনঠাসা থাকা ভারতকে উদ্ধার করে ভারতের সপ্তম উইকেট জুটি। ১১৪ রানে ৬ উইকেট খুইয়ে খাদের কিনারায় থাকা ভারতকে টেনে তোলেন স্নেহ রানা ও পূজা বাস্ত্রাকর। দুজনেই অর্ধশতরান করেন, জুটিতে আসে ১২২ রান। ২৪৫ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে পাকিস্তান সে অর্থে প্রতিরোধ গড়ে তুলতে পারে নি। ১৩৭ রানেই শেষ হয় পাকিস্তানের ইনিংস। রাজেশ্বরী গাইকোয়াড় চারটি উইকেট নিয়ে মেরুদন্ড ভাঙেন পাক ব্যাটিংয়ের। ঝুলন গোস্বামী পান দুটি উইকেট।৬৭ রান করে ম্যাচের সেরা পূজা বাস্ত্রাকর। স্নেহ রানা ৫৩ রান করা ছাড়াও পান দুটি উইকেট। ম্যাচে পাক মহিলা ক্রিকেট দলকে সব বিভাগেই নাস্তানাবুদ করে ভারতের মেয়েরা।এনিয়ে পাকিস্তানের বিপক্ষে এগারোটি সীমিত ওভারের ম্যাচে ভারতের অনুকূলে ফল ১১-০।রেকর্ড থেকেই স্পষ্ট,ভারতীয় মহিলা দল জিতেই চলেছে সম্মানের যুদ্ধ।।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার