Home » জেনে নিন, কে বিশ্বকাপের প্রবীণতম ফুটবলার

জেনে নিন, কে বিশ্বকাপের প্রবীণতম ফুটবলার

সময় কলকাতা ডেস্ক : কে বিশ্বকাপে সবচেয়ে বেশি বয়সে ফুটবল মাঠে দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন?সবচেয়ে প্রবীণ ফুটবল প্লেয়ার হিসেবে ক্যামেরুনের রজার মিল্লার ছবি আমাদের চোখের সামনে ফুটে উঠলেও বিশ্বকাপে প্রবীণ ফুটবলার হিসেবে রেকর্ড মিশরের এসাম কামাল তৌফিক এল-হেদারির দখলে। ২০১৮ সালে এক অনন্য রেকর্ড বিশ্বকাপে  গড়ে ফেলেন তিনি।  ৪৫ বছর ৫ মাস ১০ দিনে ইজিপ্ট জাতীয় দলের হয়ে বিশ্বকাপ খেলার নজির গড়েন তিনি।

হেদারি  ১৯৭৩ সালের ১৫ জানুয়ারি মিশরের দামিয়েত্তাতে জন্মেছিলেন । তিনি এমন একজন মিশরীয় পেশাদার ফুটবলার, যিনি সৌদি পেশাদার লীগ ক্লাব আল-তায়ুন ক্লাবের হয়ে খেলার পাশাপাশি  মিশর জাতীয় দলের হয়ে ১৫৯টি ম্যাচ  গোলরক্ষক হিসেবে খেলেছেন।গোলরক্ষা করার ফাঁকে ৬৬৩ টি প্রথম শ্রেণীর ম্যাচে ২টি গোল ও করেছেন তিনি। ২২ বছর মিশর গোলের দুর্গ সামলানো হেদারি ৪৭ বছরে ফুটবলার হিসেবে অবসর নেওয়ার পরেও মায়া কাটাতে পারেন নি মাঠের। বিগত এক বছরের বেশি সময় ধরে তিনি কোচের ভূমিকায় অবতীর্ন।।

About Post Author