Home » বেনজেমার ১৮ মিনিটের ভেলকিতে মেসি ,নেইমারদের বিদায়, শেষ আটে মাদ্রিদ

বেনজেমার ১৮ মিনিটের ভেলকিতে মেসি ,নেইমারদের বিদায়, শেষ আটে মাদ্রিদ

আবুল কায়ুম,সময় কলকাতা ডেস্কঃ

রুদ্ধশ্বাস ম্যাচ, প্রথম লেগে পেনাল্টি মিস, ম্যাচের ৬১ মিনিট থেকে ৭৮ মিনিটের মধ্যে হ্যাটট্রিক। অবশেষে জয় পেলো রিয়াল মাদ্রিদ। বেনজেমার হ্যাটট্রিকে উয়েফা চ্যাম্পিয়ন লিগের শেষ আটে জায়গা পাকা করে নিল রিয়াল মাদ্রিদ। বিদায় মেসি, নেইমার, এমবাপেদের পিএসজি। বুধবার রাতে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর লড়াইয়ে ম্যাচের প্রথমার্ধে দুই দলই ৮টি করে শট নিয়েছে । তবে গোলের দেখা পেয়েছে শুধু পিএসজি। ম্যাচের ৩৯ মিনিটের সময় নেইমারের বাড়ানো থ্রু বল থেকে দলকে এগিয়ে দেন তরুণ ফরাসি স্ট্রাইকার কাইলিয়ান এমবাপে। সেই গোলের সুবাদে ১-০ গোলে এগিয়ে যায় পিএসজি। দুই লেগ মিলে এমবাপে নিজের দলকে ২-০ গোলে এগিয়ে দেন ।

দ্বিতীয়ার্ধে শুরু থেকেই ছন্দে ফিরে ছিল রিয়েল মাদ্রিদ।বেনজেমার সেই ১৮ মিনিটের ভেলকিতে স্বপ্ন ভঙ্গ করে দেয় পিএসজির।ম্যাচের ৬১ মিনিট থেকে ৭৮ মিনিটের মধ্যে হ্যাটট্রিক পূর্ণ করে দলকে জেতানোর পাশাপাশি শেষ আটের টিকিট সুনিশ্চিত করে দেন এই ফরাসি তারকা। বেনজেমার ১৮ মিনিটের ভেলকির পরে আর ঘুরে দাঁড়াতে পারেনি পিএসজি দল।

দুই লেগ মিলিয়ে পিএসজির হয়ে এমবাপে ছাড়া কেউ নিজেদের ছাপ ফেলতে পারেনি ম্যাচের মধ্যে। নেইমার ও মেসি একসঙ্গে জুটি বাধায় স্বপ্ন দেখতে শুরু করেছিল পিএসসির সমর্থকেরা । সেই স্বপ্নভঙ্গ পিএসজি মহলে। মেসি তাও আবার পুরনো ‘শত্রু’ রিয়ালের বিপক্ষে খেলতে নেমেও প্রথম লেগে পেনাল্টি মিস করেন। দ্বিতীয় লেগে পুরো ম্যাচে মেসিকে নিজের ভূমিকায় খুঁজে পাওয়া যায়নি। মেসি ও নেইমারের জাদু কিছুটা হলেও নিস্তব্ধ।নেইমার সামর্থ্যের ছাপ রাখলেও তা যথেষ্ট হয়নি। আক্রমণভাগের ২ লেগ মিলিয়ে এমবাপে ছাড়া কেউ ম্যাচের মধ্যে নিজের ছাপ ফেলতে পারিনি। ফলে দুই লেগ মিলিয়ে পিএসসি এগিয়ে গিয়েও বেনজেমার ভেলকিতে ৩-২ গোলের সুবাদে শেষ আটের টিকিট সুনিশ্চিত করে রিয়াল মাদ্রিদ।

About Post Author