সময় কলকাতা ডেস্ক: হাওড়ার লিলুয়া থানার বামুনগাছি রেল ইয়ার্ডের কাছে মাটি কাটতে গিয়ে বিপত্তি।জঙ্গলের মধ্যে পড়ে থাকা বোমা ফেটে জখম দুই শ্রমিক। দুর্ঘটনার পরেই আহত দুই শ্রমিককে দ্রুত উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।এই ঘটনাকে কেন্দ্রকরে এলাকায় ব্যপক চাঞ্চল্য ছড়ায়।ড্রেন ও রাস্তা তৈরির জন্য জঙ্গল পরিস্কার করার সময় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জখম দুই শ্রমিক ঠিকাদারের অধীনে কাজ করছিল। জঙ্গল পরিস্কার করে মাটি খুঁড়তে গিয়েই প্রচন্ড শব্দে আচমকা বোমা ফাটে।তাতেই জখম হন মিঠুন সেখ ও মুসাফির শেখ নামে দুই শ্রমিক।আহতরা দুজনেই মুর্শিদাবাদের বাদিন্দা।মিঠুনের আঘাত গুরুতর।তার মুখে ও হাতে আঘাত লাগে।কিভাবে এই ঘটনা ঘটলো তা খতিয়ে দেখছে পুলিশ।কাজের দায়িত্বে থাকা ঠিকাদার সংস্থার সুপারভাইজার দীপক খাটুয়া জানান, রেলের কাজ হচ্ছিল।মাটি কাটা জঙ্গল পরিষ্কার করার সময় কিছু ফেটে গিয়ে এই দুর্ঘটনা ঘটে।

পূর্ব রেলের হাওড়া ডিভিশনে ডিআরএম মনীষ জৈন বলেন, লিলুয়া স্টেশনের কাছাকাছি রেললাইনের ধারে ড্রেন তৈরির কাজ হচ্ছিল। সেখানে কিছু একটা বিস্ফোরণ হয়েছে। বিস্ফোরণে কর্মরত দুই শ্রমিক আহত হয়েছেন। তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কি কারণে বিস্ফোরণ তা এখনও স্পষ্ট জানা যায়নি।


More Stories
সিভিক ভলেন্টিয়ারের ধ*র্ষণের শিকার মহিলা সহকর্মী
নেশামুক্তি কেন্দ্রে চিকিৎসাধীন তরুণীকে গণ*ধ*র্ষণের অভিযোগ, গ্রেফতার কর্ণধার
তৃণমূল আমলের প্রকল্পের বেহাল দশা, দুর্গন্ধ ঘুরপাক খাচ্ছে হরিশ্চন্দ্রপুরের বাতাসে