Home » কেন সরকারি নির্দেশিকা ভেঙে মাইক বাজিয়ে সভা শাসকের?

কেন সরকারি নির্দেশিকা ভেঙে মাইক বাজিয়ে সভা শাসকের?

সময় কলকাতা ডেস্ক: রাজ্যে মাধ্যমিক পরীক্ষ চলছে।এই সময় সারা রাজ্য পরিনত হয় সাইলেন্স জোনে।আদালতের রায় ও সরকারি নির্দেশে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন প্রকাশ্যে বাজানো যায় না কোন লাউড স্পিকার। রাজ্য পরিবেশ দপ্তর ও পুলিশের তরফে প্রতিবারের মতোই এবারেও নির্দেশিকা জারি হয়েছে।কিন্তু সরকারি নির্দেশিকাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে শনিবার খড়দহ স্টেশনে মাইক বাজিয়ে বিক্ষোভ তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের।রেলের তরফে জারি করা হকার উচ্ছেদের নোটিশের প্রতিবাদে তাঁরা এই বিক্ষোভে সামিল হন। প্রশাসনের মাকের ডগায় একেরপর এক শাসক দলের নেতা তাঁদের বক্তব্য পেশ করেন। 

আইন ভেঙ্গে শাসক দলের প্রতিবাদ সভার, তীব্র সমালোচনা করেছেন বিজেপির যুব নেতা জয় সাহা।তাঁর অভিযোগ প্রশাসনের নাকের ডগায় সরকারি নির্দেশ অমান্য করছে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা। মাধ্যমিক পরীক্ষা চলাকালীন মাইক বাজিয়ে  তৃণমূলের কর্মী ও নেতারা সরকারি নির্দেশ অমান্য করলেও পুলিশ কোনও ব্যবস্থা নিচ্ছে না।প্রতিবাদ সভায় হাজির হন খড়দহ টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি সুকণ্ঠ বণিক।তাঁকে মাধ্যমিক পরীক্ষার সময় কেন মাইক বাজানো হচ্ছে তা নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করার পরেই প্রতিবাদ সভার মাইক বাজানো বন্ধ হয়।যদিও আইন ভাঙার বিষয়টি নিয়ে তিনি কোনও মন্তব্য করতে চাননি। 

 

About Post Author