সময় কলকাতা ডেস্ক : হোলিতে রাজ্যের কোভিড সংক্রান্ত বিধিনিষেধ প্রত্যাহার করা হয়েছে।রঙের উৎসবে কল্লোলিনী তিলোত্তমা সাজলেও,দোলযাত্রায় সম্পূর্ণ স্বাভাবিক হচ্ছে না মেট্রো পরিষেবা। এবার দোলযাত্রার দিন সংখ্যায় কম হলেও চালু থাকছে মেট্রো পরিষেবা। দোলের পরের দিন হোলিতে অনেক বেশি সংখ্যায় চালু থাকছে মেট্রো পরিষেবা। দোল উৎসবের দিন মেট্রোর ওপরে নির্ভর করলে ভুগতে হতে পারে যাত্রীদের। মাত্র ৫৮ টি মেট্রো চলবে দোলের দিন। সকালেও চলবে না মেট্রো। স্বাভাবিক পরিষেবা না থাকায় যাত্রীদের ভোগান্তির আশঙ্কা পুরোমাত্রায় বহাল থাকছে দোলযাত্রার দিন।

কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে,দোল যাত্রার দিনও চলবে মেট্রো।সেদিন ৫৮ টি মেট্রো চালাবে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ।এক প্রেস বিজ্ঞপ্তিতে তারা জানিয়েছে, দোল যাত্রা উপলক্ষে বেলা দুটো ত্রিশ মিনিট থেকে রাত সাড়ে দশটা পর্যন্ত চলবে মেট্রো।দোলের পরের দিন অর্থাৎ হোলিতে মেট্রো চলবে সকাল সাত টা থেকে সাড়ে দশ টা পর্যন্ত।হোলির দিন ২০৮ টি মেট্রো চলবে।দু দিনই দক্ষিনেশ্বর থেকে চালু থাকবে বেশ কয়েকটি মেট্রো রেলের পরিষেবা।

কলকাতা মেট্রো রেল প্রাপ্ত সূত্রেই পরিষ্কার, দোলযাত্রার দিন শুধু সংখ্যাতেই কম চলবে মেট্রো এমন নয়, কম সময়ের জন্যও চালু থাকবে কলকাতা মেট্রো রেল পরিষেবা।দোলের সকালে থাকবে না কলকাতা মেট্রোর কোনও পরিষেবা। কলকাতা মেট্রো রেল পরিষেবা শহরের যানজট এড়িয়ে দ্রুত যাতায়াতের মাধ্যমশহর ও শহরতলির বিরাট অংশের মানুষের কাছে।তাই মেট্রো রেল পরিষেবা দোলের দিন সকালে বন্ধ থাকায় বিপাকে পড়তে পারেন অনেকেই। দোলের দিন সাধারণভাবে অনেককে কর্মক্ষেত্রে যেতে হয়। তাঁদের কাছেও ভোগান্তির আশঙ্কা।
উল্লেখ্য,১৫ মার্চ থেকে কলকাতার ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবাও বন্ধ থাকবে তিন দিনের জন্য। এই তিন দিনের সাথে ভোগান্তি আরও একদিন বাড়তে চলেছে মাত্র ৫৮ টি মেট্রো রেল দোলের দিন চালু থাকায়।।


More Stories
নেতাজি ইস্যু : অনন্ত মহারাজকে উন্মাদ আখ্যা দিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত!
মানসিক ভারসাম্য হারিয়ে টালা ব্রিজের ল্যাম্প পোস্টের মাথায় কসরৎ
মৌলবাদের ভ্রূকুটি পেছনে ফেলে কলকাতায় তসলিমা নাসরিন