Home » কেমন থাকবে আজকের আবহাওয়া?

কেমন থাকবে আজকের আবহাওয়া?

The sun shines brightly in the blue sky

সময় কলকাতা ডেস্কঃ আজ পরিষ্কারই থাকছে বাংলার আবহাওয়া। তবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে। বাড়বে তাপমাত্রা। তাপমাত্রা থাকবে স্বাভাবিকের চেয়ে বেশ কিছুটা বেশিই। সোমবার আলিপুর আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, বুধবার পর্যন্ত পরিষ্কার থাকবে শহর কলকাতার আকাশ। আপাতত রাজ্যের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। বাতাসে আর্দ্রতার পরিমান এবং সর্বোচ্চ তাপমাত্রা বাড়বে । এদিন কলকাতার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ৩৫° সেলসিয়াস এবং ২৫°সেলসিয়াস।

আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বুধবার পর্যন্ত শুকনো থাকবে দার্জিলিং এবং কালিম্পং ছাড়া উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়া। মঙ্গলবার বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দার্জিলিং এবং কালিম্পং জেলায়। উত্তরবঙ্গের তাপমাত্রাও স্বাভাবিকের চেয়ে বেশ কিছুটা বেশিই থাকবে। দার্জিলিং এর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৩° সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৩° সেলসিয়াস।

বুধবার সকালের মধ্যে শুকনোই থাকছে দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া। আগামী বেশ কয়েক দিন অপরিবর্তিত থাকবে দক্ষিণবঙ্গের তাপমাত্রা৷ কোথাও কোনও রকম বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গ জুড়ে। দাবদাহ চলবে সারাদিন জুড়েই। পশ্চিমের জেলা গুলিতে অত্যাধিক গরমের সতর্কতা। তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে পেরোতে পারে ২-৪° সেলসিয়াস।

অন্যদিকে,  ঘূর্ণিঝড় অশনির আন্দামান উপকূলে আছড়ে পড়ার কথা আজই। বাংলায় সরাসরি প্রভাব বিস্তার না করলেও এই ঘূর্ণাবর্তের কারণে আবহাওয়া আরও উত্তপ্ত হবে।

 

 

About Post Author