Home » কেমন থাকবে আজকের আবহাওয়া?

কেমন থাকবে আজকের আবহাওয়া?

সময় কলকাতা ডেস্ক: গরমে নাজেহাল দক্ষিণবঙ্গবাসী। তাপমাত্রা ক্রমশ ঊর্ধ্বমুখী। অন্যদিকে, উত্তরবঙ্গে এক টানা বৃষ্টিতে গরম থেকে বেশ খানিকটা স্বস্তি মিলেছে। আপাতত বৃষ্টির কোন খবর নেই দক্ষিণবঙ্গে।

আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, শহর কলকাতা এবং সংলগ্ন এলাকার আকাশ থাকবে মেঘলা। আজ, কলকাতার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে ৩৫° এবং ২৮° সেলসিয়াস। আগামীকাল শহর কলকাতার তাপমাত্রায় থাকবে ৩৩° এবং ২৭° সেলসিয়াস।

লাগাতার বৃষ্টি চলছে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায়। আপাতত দক্ষিণবঙ্গের সবকটি জেলায় বৃষ্টি না হলেও বজ্র-বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায়। ৪৮ ঘন্টা লাগাতার বৃষ্টি চলবে পাহাড়ে। বৃষ্টিতে ভিজতে পারে উত্তরবঙ্গের হিমালয় পাদদেশ সংলগ্ন ৫টি জেলা। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার এই জেলাগুলিতে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই সারাদিন ধরে চলবে দমকা হাওয়া। যা কিছুটা হলেও স্বস্তি দেবে। বাড়বে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ। দক্ষিণবঙ্গের তিন জেলা বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদে বজ্র-বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার রাজ্যের পশ্চিম অংশের জেলাগুলি পুড়ছে তাপে। এর মধ্যেই পুরুলিয়া বাঁকুড়ার তাপমাত্রা ৪০° সেলসিয়াস ছাড়িয়ে গিয়েছে।

About Post Author