সময় কলকাতা ডেস্ক: চৈত্রের শেষেও দেখা নেই বৃষ্টির। আর তাই গরমে নাজেহাল দক্ষিণবঙ্গবাসী। তাপমাত্রা ক্রমশ বাড়ছে। অন্যদিকে, উত্তরবঙ্গে এক টানা বৃষ্টিতে গরম থেকে বেশ খানিকটা স্বস্তি মিলেছে। তবে আপাতত বৃষ্টির কোন খবর নেই দক্ষিণবঙ্গে।
আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, আজ শহর কলকাতা এবং সংলগ্ন এলাকার আকাশ থাকবে মেঘাচ্ছন্ন। আজ, কলকাতার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে ৩৪° এবং ২৯° সেলসিয়াস। আগামীকাল শহর কলকাতার তাপমাত্রায় থাকবে ৩৪° এবং ২৭° সেলসিয়াস।
লাগাতার বৃষ্টি চলছে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায়। আপাতত দক্ষিণবঙ্গের সবকটি জেলায় বৃষ্টি না হলেও বজ্র-বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায়। বৃষ্টিতে ভিজতে পারে উত্তরবঙ্গের হিমালয় পাদদেশ সংলগ্ন ৫টি জেলা। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার এই জেলাগুলিতে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই সারাদিন ধরে চলবে দমকা হাওয়া। যা কিছুটা হলেও স্বস্তি দেবে। বাড়বে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ। দক্ষিণবঙ্গের তিন জেলা বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদে বজ্র-বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাজ্যের পশ্চিম অংশের জেলাগুলি পুড়ছে তাপে।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি