সময় কলকাতা ডেস্কঃ ফের কি প্রত্যাবর্তনের প্রস্তুতি শুরু করে দিলেন আসানসোলের প্রাক্তন মেয়র? তা না হলে হঠাৎ করেই বা কেন বিরোধী দলের প্রশংসায় পঞ্চমুখ হবেন ! রাজনীতির কারবারিদের মনে এই প্রশ্নই এখন ঘোরাফেরা করছে অহরহ। আজ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি একটি টুইটে শাসক দলের বিভিন্ন তথাকথিত জনমুখী প্রকল্প গুলির ভূয়সী প্রশংসা করেন। আর তাতেই ধন্দ্বে পড়ে যায় রাজনৈতিক মহল।
আবার টুইটের টুইস্টও করছেন জিতেন্দ্র তিওয়ারি। কখনও শাসকদলের হয়ে টুইট আবার কখনও নিজের দল বিজেপির হয়ে টুইট । এই দুই নিয়েই চলেছেন জিতেন্দ্র তিওয়ারি। এবার রাজ্যের প্রকল্পের প্রশংসা করলেন তিনি।

টুইটে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি লেখেন, পশ্চিমবঙ্গের ভোটারদের উপর গভীর প্রভাব ফেলেছে লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্য সাথী কন্যাশ্রীর মতো প্রকল্প। দুয়ারে সরকারের মধ্য দিয়ে এই প্রকল্পগুলি পৌঁছে দেওয়া হচ্ছে সাধারণ মানুষের দোরগোড়ায়। মানুষকে সরকার মুখী করছে বলে টুইট করে জানান আসানসোলের বিজেপি নেতা।
বিধানসভা ভোটের পর সব উপনির্বাচনে কার্যত ভরাডুবি হয়েছে বিজেপি । এরপরেই রাজ্যের বিভিন্ন জেলায় ক্ষোভ উগরে দিতে শোনা গেছে বিজেপি কর্মীদের। যা অস্বস্তিতে ফেলেছে গেরুয়া শিবিরকে। সম্প্রতি ১৬ এপ্রিল আসানসোল লোকসভা কেন্দ্রে উপনির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস। এরপরই জিতেন্দ্র তিওয়ারির টুইট ঘিরে সরগরম রাজ্য রাজনীতি। তাহলে কি ফের পুরনো ঘরে ফিরতে চলেছেন আসানসোলের বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি? এই নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা।তবে সময় বলবে জিতেন্দ্রর সময়ের কথা।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
কেন ফুল বদলালেন লিয়েন্ডার পেজ?