পুরন্দর চক্রবর্তী, সময় কলকাতা : হকিতে ইতিহাস গড়ার দোরগোড়ায় ভারতের মেয়েরা। ৪৪ বছর পরে আবার সোনা জয়ের হাতছানি। বুধবার দক্ষিণ কোরিয়াকে ২-০ গোলে হারিয়ে আইচি নাগোয়া এশিয়ান গেমসের ফাইনালে পৌঁছে গেল ভারত। প্রথমার্ধে কোনো গোল না হলেও, ম্যাচের ৪৪ মিনিটে পেনাল্টি কর্নার ভ্যারিয়েশন থেকে ভারতের হয়ে প্রথম ফিল্ড গোলটি করেন ইশিকা চৌধুরী। এরপর ম্যাচের ৪৮ মিনিটে দুর্দান্ত একক দক্ষতায় বল নিয়ে এগিয়ে গিয়ে ভারতের হয়ে দ্বিতীয় গোলটি করেন অধিনায়ক সালিমা তেতে। আর কোনো ভুল না পেল ভারত খেলায় আধিপত্য বজায় রেখেই ফাইনালের পথ সুনিশ্চিত করে নেয়।।
মহিলা হকির ফাইনালে ভারত
Oplus_131072


More Stories
তিরন্দাজিতে সোনার হ্যাট্রিক
রিলে রেসে সোনা ভারতের মেয়েদের
নিরু ধান্দা সোনা জিতলেন