সময় কলকাতা :ক্রিকেটে আবার মুখোমুখি চিরপ্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তান।২০২৬ এশিয়ান গেমসের ক্রিকেটে ছেলেদের সেমিফাইনালে বাংলাদেশকে হারিয়ে পাকিস্তান ফাইনালে মুখোমুখি ভারতের। ফাইনাল অনুষ্ঠিত হবে শনিবার। আবহাওয়ার জন্য খেলা দেরিতে শুরু হওয়ায় ২০ ওভারের জায়গায় ম্যাচ দিন ১৩ ওভারে নির্ধারিত হয়। টসে জিতে এদিন পাকিস্তান প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। বাংলাদেশের হয়ে তৌহিদ হৃদয় ছাড়া কেউ সুবিধা করতে পারেন নি। তিনি করেন ৪২ রান। পাকিস্তানের হয়ে সুফিয়ান মুকিম তিনটি উইকেট পান। পাকিস্তানের সামনে ১১২ রানের টার্গেট রাখে বাংলাদেশ যা ৯ বল বাকি থাকতেই তুলে ফেলে পাক ব্যাটাররা।
এশিয়ান গেমসে ক্রিকেটে ভারত পাক ফাইনাল


More Stories
মহিলা হকির ফাইনালে ভারত
তিরন্দাজিতে সোনার হ্যাট্রিক
রিলে রেসে সোনা ভারতের মেয়েদের