Home » ভাগ্নের ঋণের দায় প্রাণ দিয়ে শোধ করলেন মামা

ভাগ্নের ঋণের দায় প্রাণ দিয়ে শোধ করলেন মামা

অমলেন্দু মন্ডল, সময় কলকাতাঃ উত্তমর্ণদের হাতে অধমর্ণ ভাগ্নের জন্য মামার প্রাণ খেসারত হিসেবে দিতে হল । মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বীরভূম জেলার মল্লারপুর থানার বড়োতুড়ি গ্রামে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।  একই সঙ্গে এই ঘটনার পর থেকেই শোকের ছায়া নেমে আসে এলাকাজুড়ে।

পরিবার সুত্রে জানা গিয়েছে,সোমবার সন্ধ্যায় মৃত ওই ব্যক্তি বাড়ি থেকে বের হন।এরপর অনেক রাত হলেও সে বাড়ি না ফেরায় সন্দেহ হয় পরিবারের সদস্যদের।তারা অনেক খোঁজাখুঁজি করলেও মৃত ওই ব্যক্তির কোন খোঁজ পায়নি।পরদিন অর্থাৎ মঙ্গলবার এলাকারই একটি গাছে ওই ব্যক্তির মৃত দেহ ঝুলে থাকতে দেখেন স্থানীয়রা।এই ঘটনা প্রকাশ্যে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকাজুড়ে।পরিবারের তরফে খবর পৌঁছায় মল্লারপুর থানায়।খবর পেয়ে পুলিশ তড়িঘড়ি ঘটনাস্থলে আসে এবং মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়।

যদিও পরিবারের সদস্যদের অভিযোগ,খুন করে ওই ব্যক্তিকে গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে।জানা গিয়েছে মৃত ব্যক্তির ছোটভাগ্নে বিভিন্ন জায়গায় ঋণ করে বাড়িঘর বেচে বেশ কিছুদিন আগে গ্রাম ছেড়ে পালিয়ে যায়।আর তারপর থেকেই ঋণদাতারা প্রায় দিনই খুনের হুমকি দিত ওই ব্যক্তিকে।এমনকি একদিন এ বিষয়ে কথা কাটাকাটি হবার পর  ওই ব্যক্তির মোবাইলও কেড়ে নেওয়া হয় বলেই জানান পরিবারের সদস্যরা।এরপর মল্লারপুর থানায় একটি লিখিত অভিযোগও দায়ের করা হয় তাঁর পরিবারের তরফে।কিন্তু তাতেও  রেহাই পাওয়া গেল না।ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে মল্লারপুর থানার পুলিশ।

About Post Author