সময় কলকাতা ডেস্কঃ সরকারি কর্মচারীদের জন্য সুখবর! নতুন বছর প়ড়তেই সরকারি কর্মচারীদের জন্য খুশির খবর দিল রাজ্য সরকার।একদিকে যেমন কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের একের পর এক সুখবর দিচ্ছে কেন্দ্রীয় সরকার তেমনই এ ব্যাপারে পিছিয়ে নেই রাজ্য সরকারও।তাই মঙ্গলবার রাজ্য সরকারি কর্মচারীদের একটি বিবৃতি দিয়ে অ্যাডহক বোনাস ঘোষণা করল রাজ্যের অর্থ দপ্তর।
নবান্নের তরফে জারি হওয়া নির্দেশিকায় বলা হয়েছে,২০২১-২০২২ সালের অর্থবর্ষ অনুযায়ী,গত ৩১ মার্চ পর্যন্ত যেসব সরকারি কর্মচারীদের বেতন ৩৭ হাজার টাকা বা তার কম রয়েছে,তাঁদের জন্যই মূলত এই বোনাস ঘোষিত হয়েছে।এই কর্মচারীরা মাথাপিছু ৪৮০০ টাকা করে বোনাস পাবেন।তবে নবান্নের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে,শুধু স্থায়ী কর্মীরাই নন, রাজ্য সরকারের অস্থায়ী কর্মীরাও পাবেন এই বোনাস। সাধারণ ভাবেই নবান্নের এই ঘোষণায় খুশির হাওয়া সরকারি স্থায়ী কর্মী ও অস্থায়ী কর্মীদের মধ্যে।
পাশাপাশি যে সকল রাজ্য সরকারি কর্মচারীদের বেতন ২০২১-২০২২ অর্থবর্ষে বেড়ে গিয়ে ৩৭ হাজার টাকার বেশি হয়েছে,তাঁরাও এই বোনাস পাবেন।এমনকি যে সমস্ত কর্মচারীরা বিগত ছয় মাস ধরে কর্মরত তাঁরাও এই ৪৮০০ টাকা বোনাসের তালিকায় রয়েছেন।তবে অস্থায়ী কর্মীদের ক্ষেত্রে তারা কাজে যোগদান করার পর অন্তত ১২০ দিন সম্পন্ন হলেই এই বোনাস পাবেন।এমনকি দুর্গা পূজা এবং ঈদের আগেই এই বোনাস দিয়ে দেওয়া হবে বলেই রাজ্য সরকারি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।প্রসঙ্গত,বিগত ছয় মাসের মধ্যে এই বেতন বৃদ্ধির পেছনে পদোন্নতি সহ আরও নানান কারণ থাকতে পারে বলেই মনে করছেন সরকারি কর্মচারীরা।উল্লেখ্য,২০২২-২০২৩ অর্থবর্ষে রাজ্যের বাজেটে হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের বেতনের বৃদ্ধির জন্য।


More Stories
শিলিগুড়ির বিশ্ববাংলা লোগো ভাঙা পড়ল
শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে কাকলি ঘোষ দস্তিদার, সঙ্গে বিদেশ -বীনা, কী বললেন সাংসদ ?
পুলিশের জালে পলাতক ও অপসারিত বিডিও প্রশান্ত বর্মন