Home » আবার তীব্র দাবদাহে পুড়বে দক্ষিণবঙ্গবাসী

আবার তীব্র দাবদাহে পুড়বে দক্ষিণবঙ্গবাসী

সময় কলকাতা ডেস্ক: শুক্রবার একাধিক জায়গায় বিভিন্ন সময়ে কালবৈশাখী হয়েছে রাজ্য জুড়ে। শনিবার থেকে আবারও ছন্দে ফিরবে সূর্যদেব। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে রোদের তেজ। আবারও বাড়বে তাপমাত্রা। রোদ ঝলমলে আকাশের সঙ্গী হবে তীব্র দাবদাহ।

আজ, রৌদ্রজ্জ্বল থাকবে কলকাতা সহ সংলগ্ন এলাকার আকাশ। বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের কয়েকটি জেলায়। দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলাতেই শুকনো থাকবে আবহাওয়া। বাড়বে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ। শনিবার কলকাতার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ৩৭° সেলসিয়াস এবং ২৬° সেলসিয়াস।আগামীকাল শহর কলকাতার তাপমাত্রায় থাকবে ৩৮° এবং ২৭° সেলসিয়াস।

বেশ কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টি চলছে গোটা উত্তরবঙ্গ জুড়ে। পাশাপাশি বিক্ষিপ্ত শিলাবৃষ্টিও হয়েছে। আপাতত বিক্ষিপ্ত ভাবেই বৃষ্টি হবে উত্তরের জেলাগুলিতে বলে জানিয়েছে হাওয়া অফিস। আগামী কয়েকদিন হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজবে হিমালয় সংলগ্ন জেলাগুলি।এবছরের প্রথম কালবৈশাখীতে দক্ষিণবঙ্গে প্রাণ গেছে তিনজনের। ক্ষয়ক্ষতিও হয়েছে প্রচুর। তবে শনিবার থেকে বদলাবে দক্ষিণবঙ্গের আবহাওয়া। মেঘের লুকোচুরি থাকলেও আজ পরিষ্কার হবে আকাশ। পাশাপাশি বাড়বে দিনের তাপমাত্রা। আবার তীব্র দাবদাহে পুড়বে দক্ষিণবঙ্গবাসী ।

About Post Author