Home » দক্ষিণবঙ্গবাসীর জন্য কি জানাল হাওয়া অফিস?

দক্ষিণবঙ্গবাসীর জন্য কি জানাল হাওয়া অফিস?

সময় কলকাতা ডেস্ক: দক্ষিণবঙ্গবাসীর জন্য স্বস্তির খবর শোনালো আলিপুর আবহাওয়া দপ্তর। আজ থেকে দক্ষিণবঙ্গে নামবে বৃষ্টি, সঙ্গী হবে ঝোড়ো হাওয়া। ফলে অনেকটাই কমবে তাপমাত্রা। রোদের তীব্র দাবদাহ থেকে মুক্তি পাবে শহরবাসী। বুধবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস।

আজ তিলোত্তমার আকাশ থাকবে মেঘলা। আজ বৃষ্টিতে ভিজতে পারে শহর কলকাতাও। এদিন কলকাতার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ৩৩° সেলসিয়াস এবং ২৭° সেলসিয়াস।আগামীকাল শহর কলকাতার তাপমাত্রায় থাকবে ৩২° এবং ২৬° সেলসিয়াস।

উত্তরবঙ্গে একটানা চলছে বৃষ্টি। পূর্বাভাস জানাচ্ছে, বৃহস্পতিবার উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বজ্র-বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভবনা রয়েছে। এই বৃষ্টি চলবে শনিবার পর্যন্ত। থাকবে ঝোড়ো হাওয়ার দাপট।

বুধবার, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি এবং ঘন্টায় সর্বোচ্চ ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির সঙ্গে সর্বোচ্চ ঘন্টায় ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। শুক্রবারও দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে গত বেশ কয়েকদিন ধরে তীব্র দাবদাহে যেভাবে পুড়ছিল দক্ষিণবঙ্গবাসী, তার থেকে কিছুটা মুক্তি মিললেও মিলতে পারে!

About Post Author