সময় কলকাতা ডেস্কঃ গ্রীষ্মকাল মানে তীব্র তাপপ্রবাহ,আর গরমে নাজেহাল অবস্থা হয় আমাদের সবার।গরম সবার জন্যই কষ্টকর। কিন্তু একবার ভাবুন সদ্যজাত শিশুর জন্য গরম কতটা কষ্টকর? শিশুদের কাছে গরম অসহনীয়। শিশুরা খুব বেশি স্পর্শকাতর বলে তারা অনেকসময় গরম আবহাওয়ায় সহজে খাপ খাওয়াতে পারে না। আর তাই তীব্র গরমে নানান স্বাস্থ্য জটিলতার সম্মুখীন হয় শিশুরা। তাই এই গরমে সকল বাবা-মার উচিত সব সময় তাদের শিশুদের যত্ন নেওয়ার বিষয়ে সচেতন থাকা।অন্যান্য ঋতুর তুলনায় গরম কাল শিশুদের জন্য বেশি কষ্টকর হয়ে ওঠে। এই সময়ে শিশুর স্বাস্থ্যের বিষয়ে সচেতন না হলে হতে পারে নানা অসুখ-বিসুখ।

এই গরমে আপনার বাচ্চার যত্ন কীভাবে নেবেন আসুন তা জেনে নিই :
চামড়ার র্যাশ বা ফুসকুড়িঃ
শিশুদের গরমকালে বেশি দেখা যায় র্যাশ বা ঘামাচি। সাধারণত ঘামাচি বা চামড়ার ওপরে লাল দানার মতো ফুসকুড়ি হয়ে থাকে। নিয়মিত তুলসিপাতা ভেজানো জলে দিয়ে স্নান করাতে হবে ও পরিষ্কার জামা কাপড় পরাতে হবে। ফুসকুড়ির জায়গাগুলোয় বেবি পাউডার লাগাতে পারেন। এতে চুলকানি কিছুটা কমে যাবে।প্রতিবার কাপড় বদলানোর সময় শিশুকে নরম ভেজা কাপড় দিয়ে মুছে পাউডার লাগিয়ে দিতে হবে। অনেক সময় ডায়াপায়ের কারণেও হতে পারে র্যাশ। তাই খেয়াল রাখতে হবে, ভেজা ডায়াপার যেন শিশুর গায়ে বেশিক্ষণ না থাকে। অনেক সময় র্যাশ বেশি হয়ে গেলে ঘা হয়ে যেতে পারে। সে ক্ষেত্রে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে।

পেট খারাপঃ
গরমের সময় সাধারণত শিশুরা পেটের অসুখের সমস্যায় ভোগে। শিশুর পেটের খারাপ হলে তাকে ওয়ারেস খাওয়াতে হবে। সঙ্গে নরমাল জল অথবা ডাবের জল খাওয়াতে হবে। একইসঙ্গে সময়মত তরল খাবারও দিতে হবে। লক্ষ্য রাখতে হবে যেন শিশুর জলশূন্যতা না হয় এবং তার প্রস্রাবের পরিমাণ যেন স্বাভাবিক থাকে। পাশাপাশি অবহেলা না করে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে।

ঠান্ডার সমস্যাঃ
গরমে কিছু শিশুদের ঠাণ্ডার লাগার প্রবনতা দেখা যায়। গরমে অতিরিক্ত ঘামের ফলে ঠাণ্ডা লেগে যেতে পারে। তাই শিশু ঘেমে গেলে সঙ্গে সঙ্গে তার শরীর মুছে দিয়ে কাপড় বদলে দিতে হবে। গরমে শিশুকে নিয়মিত পরিস্কার জলে স্নান করাতে হবে। নিয়মিত ঠাণ্ডা লাগলে বিশেষজ্ঞের পরমার্শ নিয়ে সেইমতো ব্যবস্থা নিতে হবে।


More Stories
পিঠে খেলে পেটে সয় : বাংলার ভাপা পিঠে ঐতিহ্য
ট্রাম্পের ট্যারিফে দুর্বল হবে বিশ্ব অর্থনীতি, ঊর্ধ্বমুখী হবে মুদ্রাস্ফীতি: আইএমএফ
১৩ হাজার বছর আগে লুপ্ত হওয়া প্রাণী, ফিরে এলো পৃথিবীতে