সময় কলকাতা ডেস্ক : “The Show Must Go On “ ইংরেজিতে এই কথাটাই কার্যত সত্যি করেছেন তিনি ৷জীবনের ওঠা পড়াকে পাথেয় করে চৌত্রিশটা বসন্ত পেরিয়ে আজ তিনি পয়ত্রিশে রাখলেন ৷ মাত্র ৩ বছর বয়স থেকে সঙ্গীতের চর্চা শুরু ৷ তাঁর প্রিয় গায়কদের তালিকায় রয়েছেন গুলাম আলি, জগজিৎ সিং, মেহদি হাসানের মতন বিখ্যাত ব্যক্তিত্বরা৷ এই স্বনাম ধন্য সঙ্গীত শিল্পীদেরই গান শুনে বড় হয়েছেন তিনি৷ পরর্বতী কালে মুর্শিদাবাদের জিয়াগঞ্জের সেই ছেলেটাই আজ হয়ে উঠেছেন সকলের মধ্যমনি ৷ ২০০৫ সালে টিভির একটি রিয়ালিটি শো ফেম গুরু কূল দিয়ে যাত্রা শুরু হয় তাঁর ৷ ঝুলিতে প্রশংসার হাজারো পুরস্কার৷ তবু মুখে এক চিলতে হাসি আর এই নিয়েই জিয়াগঞ্জের অরিজিৎ সারা বিশ্বের কাছে হয়ে উঠেছেন গায়ক অরিজিৎ সিং ৷
১৯৮৭ সালে আজকের দিনেই ২৫ সে এপ্রিল জন্ম তার ৷ পিছনে ফেলা আসা জীবনের ৩৪ টা বছর তাকে অনেক কিছু দিয়েছে ভারতীয় সঙ্গীত জগত ৷ সেই শুভ জন্মদিনে গায়ক অরিজিৎ সিং-কে শুভেচ্ছা সময় কলকাতার পক্ষ থেকে ৷
“আশিকি ২” সিমেমার “তুম হি হো” গানের মাধ্যমে জনপ্রিয়তার শীর্ষে উঠেছিলেন তিনি৷ তারপর একে একে চন্না মেরেয়া (অ্যায় দিল হ্যায় মুশকিল) ,লাল ইশক (গলিয়োঁ কি রাসলীলা-রামলীলা) , কবিরা (ইয়ে জওয়ানি হ্যায় দিবানি), বিনতে দিল (পদ্মাবত) , কাভি জো বাদল বরষে (জ্যাকপট) মতন একের পর এক সুপার ডুপার হিট গান গেয়ে অরিজিৎ ছুঁয়ে ছিলেন একের পর এক সাফল্যের মাইল স্টোন ৷
আদতে তিনি পাঞ্জাবি পরিবারের ছেলে হলেও আমাদের রাজ্যের মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জ-এ জন্ম হয়েছিল অরিজিৎ-এর। বিজ্ঞাপন জগতের একটি বিখ্যাত লাইন আমরা কম বেশি সবাই জানি তা হল। জীবনের ওঠা পড়া যেন সহজে গায়ে না লাগে ৷ সেই রকমই গায়ক অরিজিৎ র জীবনে এসেছে একের পর এক ওঠা পড়া ৷ ২০১২ তে প্রথম বিয়ে বেশিদিন টেঁকেনি। বিবাহ বিচ্ছেদের ঘটনা তাঁর সঙ্গীত জীবনে অনেকটাই প্রভাব ফেলেছিল ৷ এরপরই ছেলেবেলার বান্ধবী কোয়েল রায়কে বিয়ে করেন তিনি । একেবারে চুপিসারে বিয়েটা সেরে ফেলেছিলেন তিনি৷ তারপর থেকে একে অপরের সঙ্গে পথ চলা শুরু তাদের । একটানা ২০১৬ থেকে ২০২০ পর্যন্ত টানা ৫ বারের ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জয় করে তৈরি করেছেন একের পর এক রেকর্ড।
তাই বাংলা গানের পাশাপাশি হিন্দী গানের জগত যত দিন বেঁচে থাকবে ততদিন অরিজিৎ সিং গান বেঁচে থাকবে। জন্মদিনে সময় কলকাতার পক্ষ থেকে গায়ক অরিজিৎ সিং প্রতি রইলো এই বিশেষ শ্রদ্ধার্ঘ্য।


More Stories
বাংলা নববর্ষের ইতিহাস
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক