সময় কলকাতা ডেস্কঃ ফের বিচ্ছেদের সুর টলিপাড়ায়! সোহিনী সরকার ও রণজয় বিষ্ণুর প্রেমে ভাঙন। সোমবার রাত থেকেই গোটা টলিপাড়া জুড়ে জল্পনা তুঙ্গে। বিগত তিন বছর ধরে সম্পর্কে রয়েছেন তাঁরা।
সোমবার, সোহিনী তাঁর ইনস্টাগ্রামে একটি স্টোরি পোস্ট করেন। যা দেখে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়ে গিয়েছে নেটিজেনদের মধ্যে। সোহিনীর পোস্টে স্পষ্ট ইঙ্গিত রয়েছে রণজয়ের সঙ্গে সম্পর্কের ফাটলের কথা। যদিও সোহিনী তাঁর এই পোস্টে রণজয়ের নাম ব্যবহার করেননি। তবে সোহিনী লিখেছেন, একলা থাকার কথা। একলা থেকে প্রতিটি মুহূর্ত উপভোগ করার কথা। শুধু তাই নয়, সোহিনী তাঁর আরেকটি স্টোরিতে লিখেছেন , ‘বেঁচে আছি বলেই ভুল শুধরে নেবো, না হলে পরে অন্যায় হবে!’

টলিউডের রিয়েল লাইফ মিষ্টি জুটির মধ্যে প্রথম সারিতেই রয়েছে সোহিনী সরকার ও রণজয় বিষ্ণুর নাম। তাঁরা নিজেরাই জানিয়েছিলেন নিজেদের লিভ ইন রিলেশনের কথা।এমনকি গত বছর পুজোর সময় তাঁদের বিয়ের কথাও প্রকাশ্যে আসে। হঠাৎ এদিন রাতের এই পোস্ট দেখে রীতিমতো চক্ষু চড়কগাছ ভক্তদের।


More Stories
মহানায়ক উত্তম কুমার : জন্মদিনের চেয়ে মৃত্যুর দিনটি মানুষ মনে রেখেছেন, কিন্তু কেন?
বউ বদল : ময়নাগুড়িতে স্বামী-স্ত্রীর বদলাবদলি নাকি বদলা ?
অন্নপূর্ণার লক্ষ্মীরা আসছে